বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০৭:১৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
পরীমনির গাড়ি বিতর্ক: এক মাসরুরকে বাঁচাতে আরেক মাসরুরের নাম টিকা দেওয়ার পরও কেন হামের সংক্রমণ? প্যারিসে ‘ঢাকা ক্লাব ফ্রান্স’-এর যাত্রা ফ্রান্সে ‘ফ্রাঙ্কো বাংলা সামার ফেস্টে’ গাইবেন জেমস, রাহুল আনন্দসহ জনপ্রিয় শিল্পীরা ফ্রান্সে ‘শাহ্ গ্রুপ ও অফিওরা’-এর যৌথ আয়োজনে ২ আগস্ট মঞ্চ মাতাবেন ‘জেমস’ নীরব মহামারী হেপাটাইটিস কর্মসংস্থান তৈরির লক্ষ্যে SAF-এর সম্পূর্ণ বিনামূল্যের সুশি প্রশিক্ষণ কার্যক্রমের শুভ সূচনা ফ্রান্সসহ ইউরোপীয় দেশসমূহে দাবদাহ: কারণ, প্রভাব ও করণীয় ফ্রান্সে সংবর্ধিত হলেন যুক্তরাজ্য বিএনপি’র আহ্বায়ক কমিটির সদস্য তপন সাংবাদিকতায় কৃতিত্বের পুরস্কার পেলেন জুনেদ ফারহান

ধর্ষণের দায়ে বৃদ্ধের যাবজ্জীবন কারাদণ্ড

আমাদের কথা ডেস্ক
  • আপডেট : শুক্রবার, ২৪ জানুয়ারী, ২০২০

নিউজ ডেস্ক: কুষ্টিয়ার কুমারখালী থানার বুদ্ধি প্রতিবন্ধী কিশোরীকে ধর্ষণের দায়ে এক বৃদ্ধের যাবজ্জীবন কারাদণ্ড ও ৫০ হাজার টাকা জরিমানার আদেশ দিয়েছেন আদালত।

বুধবার দুপুরে কুষ্টিয়া নারী ও শিশু নির্যাতন দমন বিশেষ আদালতের বিচারক মুন্সী মোঃ মশিয়ার রহমান জনাকীর্ণ আদালতে আসামির উপস্থিতিতে এই রায় দেয়া হয়। দণ্ডিত বৃদ্ধা হলেন- কুমারখালী উপজেলার হোগলা বাড়ি গ্রামের মো. আনসার আলী (৭০)।

আদালত সূত্রে জানা যায়, ২০১৭ সালের ১৯ ফেব্রুয়ারি দুপুরে উপজেলার হোগলাবাড়ি মাঠে বুদ্ধি প্রতিবন্ধী ওই কিশোরী মসুর ক্ষেতে ছাগল তাড়াতে যান। এসময় আসামি আনসার আলী প্রলোভন দেখিয়ে তাকে ধর্ষণ করে। এ ঘটনায় ভিকটিমের বাবা বাদী হয়ে কুমারখালী থানায় আনসার আলীর বিরুদ্ধে মামলা করেন। মামলাটি তদন্ত শেষে ২০১৭ সালের ২৯ মে আদালতে চার্জশীট দেয় পুলিশ।

কুষ্টিয়া নারী ও শিশু নির্যাতন দমন বিশেষ আদালতের সরকারি কৌশুলী (পিপি) আব্দুল হালিম সত্যতা নিশ্চিত করে বলেন, কুমারখালী থানার এই ধর্ষণ মামলাটিতে আসামির বিরুদ্ধে আনিত অভিযোগ প্রমাণিত হওয়ায় তাকে যাবজ্জীবন কারাদণ্ডসহ ৫০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও এক বছর সাজার আদেশ দিয়েছেন বিজ্ঞ আদালত।

নিউজটি শেয়ার করুন

এই জাতীয় আরো খবর
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Maintained By Macrosys