শনিবার, ২২ অগাস্ট ২০২৬, ০২:২৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
টিকা দেওয়ার পরও কেন হামের সংক্রমণ? প্যারিসে ‘ঢাকা ক্লাব ফ্রান্স’-এর যাত্রা ফ্রান্সে ‘ফ্রাঙ্কো বাংলা সামার ফেস্টে’ গাইবেন জেমস, রাহুল আনন্দসহ জনপ্রিয় শিল্পীরা ফ্রান্সে ‘শাহ্ গ্রুপ ও অফিওরা’-এর যৌথ আয়োজনে ২ আগস্ট মঞ্চ মাতাবেন ‘জেমস’ নীরব মহামারী হেপাটাইটিস কর্মসংস্থান তৈরির লক্ষ্যে SAF-এর সম্পূর্ণ বিনামূল্যের সুশি প্রশিক্ষণ কার্যক্রমের শুভ সূচনা ফ্রান্সসহ ইউরোপীয় দেশসমূহে দাবদাহ: কারণ, প্রভাব ও করণীয় ফ্রান্সে সংবর্ধিত হলেন যুক্তরাজ্য বিএনপি’র আহ্বায়ক কমিটির সদস্য তপন সাংবাদিকতায় কৃতিত্বের পুরস্কার পেলেন জুনেদ ফারহান এমপি মমতাজ আলোকে অভিনন্দন জানালো ‘মুন্সিগঞ্জ জেলা প্রবাসী এসোসিয়েশন’

দেশে-বিদেশে অপপ্রচার চললেও এগিয়ে যাবে বাংলাদেশ: প্রধানমন্ত্রী

আমাদের কথা ডেস্ক
  • আপডেট : মঙ্গলবার, ২ ফেব্রুয়ারী, ২০২১

নিউজ ডেস্ক: প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, ‌‌‘বর্তমান সরকারের বিরুদ্ধে দেশে-বিদেশে নানা অপপ্রচার চলছে। কিন্তু এসব অপপ্রচার বাংলাদেশের উন্নয়নে বাধাগ্রস্তকে করতে পারবে না। শক্রর মুখে ছাই দিয়ে ঠিকই এগিয়ে যাবে বাংলাদেশ।’

আজ মঙ্গলবার দুপুরে একাদশ জাতীয় সংসদের একাদশ অধিবেশনের সমাপনী বক্তব্যে প্রধানমন্ত্রী বিএনপিকে উদ্দেশ্য করে এসব কথা বলেন।

শেখ হাসিনা বলেন, ‘মুজিবের বাংলায় কেউ গৃহহীন থাকবে না। ইতোমধ্যে ৭০ হাজার গৃহহীনকে ঘর দেওয়া হয়েছে। আরও এক লাখ ঘর নির্মাণের কাজ চলছে। মুজিববর্ষ ও স্বাধীনতার সুবর্ণজয়ন্তীতে এই ঘরগুলো হস্তান্তর করা হবে।’

প্রধানমন্ত্রী উল্লেখ করেন, ‘পদ্মা সেতু নিয়ে এত কথা অথচ এরকম একটি কাজ নিজস্ব অর্থায়নে করলাম। সেটার প্রশংসা তো দিতেই পারলো না। উল্টো বিএনপির নেত্রী খালেদা জিয়া বলেছিল, জোড়া তালি দিয়ে পদ্মা সেতু তৈরি করা হয়েছে।’

প্রধানমন্ত্রী প্রকাশ করেন, ‘বিএনপির কাজ সবকিছুতে দোষ খোঁজা। তারা নিজের চেহারা আয়নায় দেখেন না। যাদের নিজের গায়ে হাজারো কালির ছিটা, তারা অন্যের দোষ খুঁজে কীভাবে?

নিউজটি শেয়ার করুন

এই জাতীয় আরো খবর
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Maintained By Macrosys