বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬, ০৪:০৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
বদলে যাওয়া হিমালয়: নেপালে আকস্মিক বন্যার শিক্ষা পরীমনির গাড়ি বিতর্ক: এক মাসরুরকে বাঁচাতে আরেক মাসরুরের নাম টিকা দেওয়ার পরও কেন হামের সংক্রমণ? প্যারিসে ‘ঢাকা ক্লাব ফ্রান্স’-এর যাত্রা ফ্রান্সে ‘ফ্রাঙ্কো বাংলা সামার ফেস্টে’ গাইবেন জেমস, রাহুল আনন্দসহ জনপ্রিয় শিল্পীরা ফ্রান্সে ‘শাহ্ গ্রুপ ও অফিওরা’-এর যৌথ আয়োজনে ২ আগস্ট মঞ্চ মাতাবেন ‘জেমস’ নীরব মহামারী হেপাটাইটিস কর্মসংস্থান তৈরির লক্ষ্যে SAF-এর সম্পূর্ণ বিনামূল্যের সুশি প্রশিক্ষণ কার্যক্রমের শুভ সূচনা ফ্রান্সসহ ইউরোপীয় দেশসমূহে দাবদাহ: কারণ, প্রভাব ও করণীয় ফ্রান্সে সংবর্ধিত হলেন যুক্তরাজ্য বিএনপি’র আহ্বায়ক কমিটির সদস্য তপন

দেশের সর্বনিম্ন তাপমাত্রা শ্রীমঙ্গলে

আমাদের কথা ডেস্ক
  • আপডেট : বুধবার, ৩০ ডিসেম্বর, ২০২০

নিউজ ডেস্ক: তীব্র শীত এখন চায়ের রাজধানী শ্রীমঙ্গলে। দেশের শীতল স্থান হিসেবে পরিচিত এই শহরে জেঁকে বসেছে শীত।

কনকনে শীতের আমেজে কিছুটা ব্যাহত হয়ে পড়েছে শহর ও শহরতলীর জীবনযাত্রা।

বুধবার (৩০ ডিসেম্বর) দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে শ্রীমঙ্গলে ৭ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস। বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়া সহকারী হুমায়ুন কবির বাংলানিউজকে এ তথ্য নিশ্চিত করেছেন।

গতকাল মঙ্গলবারও দেশের সর্বনিম্ন তাপমাত্রা ছিল শ্রীমঙ্গল ও চুয়াডাঙ্গায়, ৭ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস। শ্রীমঙ্গলে অবস্থিত আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্র থেকে জানা গেছে, গত ২০ ডিসেম্বরও শ্রীমঙ্গলের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছিল ৭ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস।

শীত মৌসুমে শ্রীমঙ্গল উপজেলার চা বাগানগুলোতে শীতের তীব্রতা তুলনামূলক বেশি। এমন হিমশীতল তীব্রতায় বিপাকে পড়েছেন অপেক্ষাকৃত নিম্ন মধ্যবিত্ত ও ছিন্নমূল মানুষ। চাদরসহ গরম কাপড় গায়ে জড়িয়ে আগুন জ্বালিয়ে শীত নিবারণে চেষ্টা করে চলেছেন তারা। তবে সূর্যের তাপ বৃদ্ধির সঙ্গে সঙ্গে শীত অপেক্ষাকৃত কম অনুভূত হচ্ছে।

শ্রীমঙ্গল আবহাওয়া অফিসের আবহাওয়া সহকারী মো. জাহেদুল ইসলাম মাসুম বাংলানিউজকে বলেন, এখন থেকে ক্রমান্বয়ে হ্রাস পেতে শুরু করবে তাপমাত্রা। অল্প কয়েকদিনের মাঝেই চলমান তাপমাত্রা আরো কমবে। শ্রীমঙ্গলে বর্তমানে মাঝারি শৈত্যপ্রবাহ চলছে।

নিউজটি শেয়ার করুন

এই জাতীয় আরো খবর
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Maintained By Macrosys