1. ph.jayed@gmail.com : akothadesk42 :
  2. admin@amaderkatha24.com : kamader42 :
সোমবার, ০৮ জুন ২০২৬, ১২:৩৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
ফ্রান্সে সংবর্ধিত হলেন যুক্তরাজ্য বিএনপি’র আহ্বায়ক কমিটির সদস্য তপন সাংবাদিকতায় কৃতিত্বের পুরস্কার পেলেন জুনেদ ফারহান এমপি মমতাজ আলোকে অভিনন্দন জানালো ‘মুন্সিগঞ্জ জেলা প্রবাসী এসোসিয়েশন’ বেদে সম্প্রদায় নিয়ে প্যারিসে তথ্য-চলচ্চিত্র “ভাসমান জীবন” প্রদর্শনী ও বাংলা নববর্ষ উদযাপন ‘স্মৃতিতে স্মরণে প্রিয় জন্মভূমি’ শিরোনামে প্যারিসে আন্তর্জাতিক কবিতা সন্ধ্যা রাজপথের সাহসী মুখ মমতাজ আলো সংগ্রামী থেকে সফল ব্যবসায়ী মিয়া মাসুদের গল্প ফাতেমা খাতুনের অর্থায়নে ‘আমাদের কথা’র উদ্যোগে ঈদ উপহার বণ্টন ফ্রান্সে বাংলাদেশি বংশোদ্ভূত নাহিদুলের প্যানেল জয়ী মিয়া মাসুদ: একজন সফল ব্যবসায়ীর পথচলার গল্প

দাম্প্যত্যে সম্মান থাকা খুব জরুরী: ফাতেমা খাতুন

আমাদের কথা ডেস্ক
  • আপডেট : বৃহস্পতিবার, ৯ ফেব্রুয়ারী, ২০২৩

আগেকার সমাজ ব্যবস্থায় পুরুষই ছিল পরিবারের সকল সিদ্ধান্তের মালিক। তবে আধুনিক সমাজ ব্যবস্থায় এর অনেকটাই বদলে গেছে। বিশেষ করে পাশ্চাত্য সমাজে প্রেমের সম্পর্ক থেকে বৈবাহিক সম্পর্কে রূপ নেওয়া সম্পর্কগুলো দুজনেরই সিদ্ধান্ত নেওয়া ক্ষমতা থাকে সমান।

দাম্পত্য হচ্ছে স্বামী-স্ত্রীর একত্রে সংসারধর্ম পালন। পাশাপাশি থাকা, একে অপরের অনুভূতি বোঝা আর তাতে সাড়া দিতে পারার মধ্যেই রয়েছে সুখী দাম্পত্যের জিয়নকাঠি। সুখী দম্পতির চেহারা ঝকঝকে আয়নার মতো। তাতে দুঃখ-কষ্টক্লেশের ছায়া পড়ে না। নিমেষেই উধাও হয়ে যায়। সমঝোতাপূর্ণ আচরণ তাঁদের জীবনকে আনন্দময় ও সহজ-সাবলীল করে তোলে।

সম্পর্ক সুখের হতে হলে দুই পক্ষেরই সিদ্ধান্ত নেওয়া ক্ষমতা ও যোগ্যতা দুটোই থাকা উচিত। অন্যথায় একপক্ষ নিজেকে অবহেলিত মনে করবে। আর বৈবাহিক সম্পর্কের মান নির্ধারণে সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা অনেক বড় ভূমিকা পালন করে।

নিউজটি শেয়ার করুন

এই জাতীয় আরো খবর
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Maintained By Macrosys