1. ph.jayed@gmail.com : akothadesk42 :
  2. admin@amaderkatha24.com : kamader42 :
রবিবার, ২৮ জুন ২০২৬, ১২:৫৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
ফ্রান্সসহ ইউরোপীয় দেশসমূহে দাবদাহ: কারণ, প্রভাব ও করণীয় ফ্রান্সে সংবর্ধিত হলেন যুক্তরাজ্য বিএনপি’র আহ্বায়ক কমিটির সদস্য তপন সাংবাদিকতায় কৃতিত্বের পুরস্কার পেলেন জুনেদ ফারহান এমপি মমতাজ আলোকে অভিনন্দন জানালো ‘মুন্সিগঞ্জ জেলা প্রবাসী এসোসিয়েশন’ বেদে সম্প্রদায় নিয়ে প্যারিসে তথ্য-চলচ্চিত্র “ভাসমান জীবন” প্রদর্শনী ও বাংলা নববর্ষ উদযাপন ‘স্মৃতিতে স্মরণে প্রিয় জন্মভূমি’ শিরোনামে প্যারিসে আন্তর্জাতিক কবিতা সন্ধ্যা রাজপথের সাহসী মুখ মমতাজ আলো সংগ্রামী থেকে সফল ব্যবসায়ী মিয়া মাসুদের গল্প ফাতেমা খাতুনের অর্থায়নে ‘আমাদের কথা’র উদ্যোগে ঈদ উপহার বণ্টন ফ্রান্সে বাংলাদেশি বংশোদ্ভূত নাহিদুলের প্যানেল জয়ী

তিউনিসিয়ায় নৌকা ডুবে অন্তত ৪১ জনের মৃত্যু

আমাদের কথা ডেস্ক
  • আপডেট : শনিবার, ১৭ এপ্রিল, ২০২১

নিউজ ডেস্ক: ভূমধ্যসাগর পাড়ি দিয়ে ইউরোপ যাওয়ার পথে তিউনিসিয়া উপকূলে একটি নৌকাডুবে অন্তত ৪১ জন অভিবাসনপ্রত্যাশীর মৃত্যু হয়েছে। শুক্রবার যৌথ বিবৃতিতে এ তথ্য নিশ্চিত করেছে জাতিসংঘের শরণার্থী সংস্থা (ইউএনএইচসিআর) ও আন্তর্জাতিক অভিবাসন সংস্থা (আইওএম)। আলজাজিরা।

বিবৃতিতে বলা হয়েছে, দুর্ঘটনায় এক শিশুসহ অন্তত ৪১ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। এছাড়া আরও তিনজনকে জীবিত উদ্ধার করেছে তিউনিসিয়ার কোস্টগার্ড বাহিনী। এ ঘটনায় এখনও উদ্ধার তৎপরতা চলছে। প্রাথমিক তথ্যের ভিত্তিতে নিহতরা সবাই সাব-সাহারান আফ্রিকা অঞ্চলের বাসিন্দা বলে জানা গেছে।

তিউনিসিয়ার জনসুরক্ষা পরিষেবার পরিচালক মৌরাদ মেচরি জানিয়েছেন, অভিবাসনপ্রত্যাশীদের নিয়ে গত বৃহস্পতিবার রাতে স্ফ্যাক্স শহর থেকে যাত্রা শুরু করেছিল নৌকাটি।

তিউনিসিয়ার এ বন্দর শহরটি সাম্প্রতিক সময়ে ইউরোপগামী অভিবাসনপ্রত্যাশীদের অন্যতম যাত্রাপথ হয়ে উঠেছে। দারিদ্র্য ও সহিংসতার হাত থেকে বাঁচতে আফ্রিকা এবং মধ্যপ্রাচ্যের বাসিন্দারা ইউরোপ পাড়ি জমাতে গিয়ে নিয়মিতই দুর্ঘটনার শিকার হচ্ছেন। গত মাসেই স্ফ্যাক্স উপকূলে একটি নৌকা ডুবে ৩৯ জন অভিবাসনপ্রত্যাশী নিহত হয়েছিলেন। গত বছরের জুনে প্রায় একই ধরনের দুর্ঘটনায় প্রাণ হারিয়েছিলেন অন্তত ৬০ জন।

আন্তর্জাতিক সংস্থাগুলোর হিসাবে, ২০১৪ সাল থেকে এ পর্যন্ত ২০ হাজারের বেশি অভিবাসনপ্রত্যাশী ও শরণার্থী আফ্রিকা থেকে ইউরোপ যাওয়ার পথে সাগরে নৌকাডুবিতে মারা গেছেন। আইওএম জানিয়েছে, চলতি বছরই ভূমধ্যসাগরে প্রায় হারিয়েছেন অন্তত ৪০৬ জন অভিবাসনপ্রত্যাশী।

নিউজটি শেয়ার করুন

এই জাতীয় আরো খবর
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Maintained By Macrosys