রবিবার, ২৩ অগাস্ট ২০২৬, ০৬:৫৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
পরীমনির গাড়ি বিতর্ক: এক মাসরুরকে বাঁচাতে আরেক মাসরুরের নাম টিকা দেওয়ার পরও কেন হামের সংক্রমণ? প্যারিসে ‘ঢাকা ক্লাব ফ্রান্স’-এর যাত্রা ফ্রান্সে ‘ফ্রাঙ্কো বাংলা সামার ফেস্টে’ গাইবেন জেমস, রাহুল আনন্দসহ জনপ্রিয় শিল্পীরা ফ্রান্সে ‘শাহ্ গ্রুপ ও অফিওরা’-এর যৌথ আয়োজনে ২ আগস্ট মঞ্চ মাতাবেন ‘জেমস’ নীরব মহামারী হেপাটাইটিস কর্মসংস্থান তৈরির লক্ষ্যে SAF-এর সম্পূর্ণ বিনামূল্যের সুশি প্রশিক্ষণ কার্যক্রমের শুভ সূচনা ফ্রান্সসহ ইউরোপীয় দেশসমূহে দাবদাহ: কারণ, প্রভাব ও করণীয় ফ্রান্সে সংবর্ধিত হলেন যুক্তরাজ্য বিএনপি’র আহ্বায়ক কমিটির সদস্য তপন সাংবাদিকতায় কৃতিত্বের পুরস্কার পেলেন জুনেদ ফারহান

তারেক-জোবাইদার রায় ঘিরে দুপক্ষের আইনজীবীদের ধস্তাধস্তি

আমাদের কথা ডেস্ক
  • আপডেট : বুধবার, ২ আগস্ট, ২০২৩

নিউজ ডেস্ক: ঢাকা মহানগর দায়রা জজ আদালতের সামনে বিএনপিপন্থি ও আওয়ামীপন্থি আইনজীবীদের মধ্যে ধস্তাধস্তির ঘটনা ঘটেছে।

বুধবার দুপুরে আদালত প্রাঙ্গণে এ ঘটনা ঘটে। এর আগে বুধবার সকালে ঢাকা মহানগর দায়রা জজ আদালতের সামনে বিএনপিপন্থি আইনজীবীরা বিক্ষোভ মিছিল করেন।

এদিকে জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও তার স্ত্রী ডা. জোবাইদা রহমানের বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশনের (দুদক) করা মামলার রায় আজ বুধবার হওয়ার কথা। রায়কে ঘিরেই দুপক্ষের আইনজীবীরা বিক্ষোভ করছেন।

এর আগে গত ২৭ জুলাই আদালত এ মামলার যুক্তি উপস্থাপন শেষে মামলার রায় ঘোষণার জন্য দিনটি ধার্য করা হয়। আজ বুধবার ঢাকা মেট্রোপলিটন সিনিয়র স্পেশাল জজ মো. আসাদুজ্জামানের আদালত এ রায় ঘোষণা করার কথা রয়েছে।

গুরুত্বপূর্ণ এ মামলার রায় ঘিরে সকাল থেকেই আদালত প্রাঙ্গণে নিরাপত্তাব্যবস্থা জোরদার করেছে পুলিশ।

নিউজটি শেয়ার করুন

এই জাতীয় আরো খবর
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Maintained By Macrosys