বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৪৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
বদলে যাওয়া হিমালয়: নেপালে আকস্মিক বন্যার শিক্ষা পরীমনির গাড়ি বিতর্ক: এক মাসরুরকে বাঁচাতে আরেক মাসরুরের নাম টিকা দেওয়ার পরও কেন হামের সংক্রমণ? প্যারিসে ‘ঢাকা ক্লাব ফ্রান্স’-এর যাত্রা ফ্রান্সে ‘ফ্রাঙ্কো বাংলা সামার ফেস্টে’ গাইবেন জেমস, রাহুল আনন্দসহ জনপ্রিয় শিল্পীরা ফ্রান্সে ‘শাহ্ গ্রুপ ও অফিওরা’-এর যৌথ আয়োজনে ২ আগস্ট মঞ্চ মাতাবেন ‘জেমস’ নীরব মহামারী হেপাটাইটিস কর্মসংস্থান তৈরির লক্ষ্যে SAF-এর সম্পূর্ণ বিনামূল্যের সুশি প্রশিক্ষণ কার্যক্রমের শুভ সূচনা ফ্রান্সসহ ইউরোপীয় দেশসমূহে দাবদাহ: কারণ, প্রভাব ও করণীয় ফ্রান্সে সংবর্ধিত হলেন যুক্তরাজ্য বিএনপি’র আহ্বায়ক কমিটির সদস্য তপন

তামিমের মা সহ চারজন করোনায় আক্রান্ত

আমাদের কথা ডেস্ক
  • আপডেট : রবিবার, ২১ জুন, ২০২০

নিউজ ডেস্ক: মা সহ তামিমের পরিবারের চারজন করোনায় আক্রান্ত হয়েছেন বলে খবর পাওয়া গেছে। নাফিস ইকবাল করোনায় আক্রান্ত হয়েছেন প্রথমে। পরে তার স্ত্রী, সন্তান ও মায়েরও করোনা পজিটিভ এসেছে। তবে তাদের কারোই জ্বর ছাড়া অন্য কোন উপসর্গ ছিলো না। শারীরিক অবস্থার উন্নতি হওয়ায় বাসায় বসেই চিকিৎসা নিচ্ছেন তারা।

বিষয়টি গণমাধ্যমে নিশ্চিত করেছে তামিম ইকবাল খানের পারিবারিক সূত্র। এর আগে শনিবার (২০ জুন) দুপুরেই জানা যায় মাশরাফী করোনায় আক্রান্ত। জ্বর আসলে করোনা পরীক্ষায় জন্য নমুনা পাঠিয়েছিলেন মাশরাফী। পরে মাশরাফীর রিপোর্ট আসে পজিটিভ। এরপরেই জানা যায়, ক্রিকেটার নাজমুল ইসলাম অপুর করোনায় আক্রান্ত হওয়ার। অপুসহ তার বাবা এবং মায়েরও করোনা পজিটিভ।

এদিকে, গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে ৩৭ জন মৃত্যুবরণ করেছেন। এখন পর্যন্ত এই ভাইরাসে দেশে মৃত্যুবরণ করেছেন এক হাজার ৪২৫ জন। ২৪ ঘণ্টায় ১৪ হাজার ৩১ জনের নমুনা পরীক্ষায় তিন হাজার ২৪০ জনের দেহে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। দেশে বর্তমানে করোনা আক্রান্ত মানুষের সংখ্যা এক লাখ আট হাজার ৭৭৫ জন।

নিউজটি শেয়ার করুন

এই জাতীয় আরো খবর
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Maintained By Macrosys