1. ph.jayed@gmail.com : akothadesk42 :
  2. admin@amaderkatha24.com : kamader42 :
বুধবার, ১০ জুন ২০২৬, ০৩:৪৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
ফ্রান্সে সংবর্ধিত হলেন যুক্তরাজ্য বিএনপি’র আহ্বায়ক কমিটির সদস্য তপন সাংবাদিকতায় কৃতিত্বের পুরস্কার পেলেন জুনেদ ফারহান এমপি মমতাজ আলোকে অভিনন্দন জানালো ‘মুন্সিগঞ্জ জেলা প্রবাসী এসোসিয়েশন’ বেদে সম্প্রদায় নিয়ে প্যারিসে তথ্য-চলচ্চিত্র “ভাসমান জীবন” প্রদর্শনী ও বাংলা নববর্ষ উদযাপন ‘স্মৃতিতে স্মরণে প্রিয় জন্মভূমি’ শিরোনামে প্যারিসে আন্তর্জাতিক কবিতা সন্ধ্যা রাজপথের সাহসী মুখ মমতাজ আলো সংগ্রামী থেকে সফল ব্যবসায়ী মিয়া মাসুদের গল্প ফাতেমা খাতুনের অর্থায়নে ‘আমাদের কথা’র উদ্যোগে ঈদ উপহার বণ্টন ফ্রান্সে বাংলাদেশি বংশোদ্ভূত নাহিদুলের প্যানেল জয়ী মিয়া মাসুদ: একজন সফল ব্যবসায়ীর পথচলার গল্প

তাপস পালের মৃত্যুতে বিজেপি দায়ী: মমতা ব্যানার্জি

আমাদের কথা ডেস্ক
  • আপডেট : বুধবার, ১৯ ফেব্রুয়ারী, ২০২০

নিউজ ডেস্ক: ভারতীয় চলচ্চিত্রের জনপ্রিয় অভিনেতা তাপস পালের মৃত্যুর জন্য দেশটির কেন্দ্রীয় বিজেপি সরকারকে দায়ী করেছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। তিনি বলেন, তার বিরুদ্ধে বিভিন্ন তদন্ত সংস্থার চাপ ছিল। যে কারণে তিনি অসময়ে আমাদের ছেড়ে চলে গেছেন।
বুধবার মমতা আরও বলেন, কেন্দ্রীয় সরকারের চাপে অনেক প্রাণ ঝরে গেছে। বিভিন্ন সংস্থার চাপে তিনজন মারা গেছেন। যাদের মধ্যে প্রথমে রয়েছেন, তৃণমূল এমপি সুলতান আহমেদ, প্রসূন ব্যানার্জির স্ত্রী ও তাপস পাল।-খবর ইন্ডিয়া টুডের

রাজনৈতিক প্রতিহিংসার কারণে এসব মৃত্যু হয়েছে বলে দাবি করেন মমতা ব্যানার্জি।

ভারতীয় বাংলা সিনেমার জনপ্রিয় অভিনেতা তাপস পাল মঙ্গলবার ভোরে মুম্বাইয়ের একটি বেসরকারি হাসপাতালে মারা যান। এরপরেই দোষারোপের খেলায় মেতে উঠেছে তৃণমূল কংগ্রেস ও বিজেপি।

মৃত্যুকালে পশ্চিমবঙ্গের ক্ষমতাসীন তৃণমূল কংগ্রেসের সাবেক এই সাংসদের বয়স হয়েছিল ৬১ বছর।

তাকে মানসিকভাবে নির্যাতনের জন্য কেন্দ্রীয় সরকার দায়ী বলে অভিযোগ করেছে তৃণমূল কংগ্রেস। কিন্তু বিজেপি সেই অভিযোগ ভিত্তিহীন বলে উড়িয়ে দিয়েছে।

মমতা বললেন, লোকজনকে কারাবন্দি করে রাখা হচ্ছে। কিন্তু তাদের বিরুদ্ধে অপরাধের কোনো প্রমাণ হাজির করতে পারছে না তারা। কেউ অপরাধ করলে অবশ্যই তিনি শাস্তি পাবেন। কিন্তু এখন পর্যন্ত আমরা জানতে পারিনি যে তাপস পাল ও অন্যান্য কী অপরাধ করেছেন।

এনডিটিভি জানায়, কন্যাকে দেখতে মুম্বাই গিয়েছিলেন তাপস। সেখান থেকে কলকাতায় ফেরার সময় মুম্বাই বিমানবন্দরে বুকে ব্যথা অনুভব করার কথা জানালে তাকে একটি হাসপাতালে নেয়া হয়।

সেখানে ভোররাত ৪টার দিকে তার মৃত্যু হয় বলে হাসপাতাল কর্তৃপক্ষ প্রেস ট্রাস্ট অব ইন্ডিয়াকে জানিয়েছে।

বেশ কিছুদিন ধরে হৃদরোগে ভুগছিলেন তিনি। গত দুই বছরে চিকিৎসার জন্য বেশ কয়েকবার হাসপাতালে ভর্তি হয়েছিলেন এই অভিনেতা।

১৯৫৮ সালে পশ্চিমবঙ্গের হুগলি জেলার চন্দননগরে জন্ম তাপস পালের। ১৯৮০ সালে তরুণ মজুমদার পরিচালিত ছবি দাদার কীর্তি দিয়ে সিনেমায় অভিষেক। অভিষেকেই দর্শকের মন জয় করেন।

নিউজটি শেয়ার করুন

এই জাতীয় আরো খবর
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Maintained By Macrosys