শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ১১:০৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
বদলে যাওয়া হিমালয়: নেপালে আকস্মিক বন্যার শিক্ষা পরীমনির গাড়ি বিতর্ক: এক মাসরুরকে বাঁচাতে আরেক মাসরুরের নাম টিকা দেওয়ার পরও কেন হামের সংক্রমণ? প্যারিসে ‘ঢাকা ক্লাব ফ্রান্স’-এর যাত্রা ফ্রান্সে ‘ফ্রাঙ্কো বাংলা সামার ফেস্টে’ গাইবেন জেমস, রাহুল আনন্দসহ জনপ্রিয় শিল্পীরা ফ্রান্সে ‘শাহ্ গ্রুপ ও অফিওরা’-এর যৌথ আয়োজনে ২ আগস্ট মঞ্চ মাতাবেন ‘জেমস’ নীরব মহামারী হেপাটাইটিস কর্মসংস্থান তৈরির লক্ষ্যে SAF-এর সম্পূর্ণ বিনামূল্যের সুশি প্রশিক্ষণ কার্যক্রমের শুভ সূচনা ফ্রান্সসহ ইউরোপীয় দেশসমূহে দাবদাহ: কারণ, প্রভাব ও করণীয় ফ্রান্সে সংবর্ধিত হলেন যুক্তরাজ্য বিএনপি’র আহ্বায়ক কমিটির সদস্য তপন

ড. কামাল সীমা ছাড়িয়ে গেছেন : সেতুমন্ত্রী

আমাদের কথা ডেস্ক
  • আপডেট : রবিবার, ৯ ফেব্রুয়ারী, ২০২০

নিউজ ডেস্ক: ড. কামাল সীমা ছাড়িয়ে গেছেন উল্লেখ করে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, ড. কামাল হোসেন বিএনপির সমাবেশে সরকারকে লাথি মেরে উচ্ছেদ করবে বলে যে বক্তব্য দিয়েছেন, তা গণতান্ত্রিক ভাষা হতে পারে না, এটা রাস্তার ভাষা। তার মতো ব্যক্তি কি করে এমন রাস্তার ভাষায় কথা বলেন?

আজ রবিবার দুপুরে নারায়ণগঞ্জের সোনারগাঁয়ের মেঘনাঘাট এলাকায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে কাঁচপুর, মেঘনা ও গোমতি দ্বিতীয় সেতু নির্মাণ ও পুরনো তিনটি সেতুর পুনর্বাসন প্রকল্পের উদ্বোধন অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

ওবায়দুল কাদের বলেন, আমি একটা ব্যাপারে খুবই ব্যথিত ও দুঃখিত। আমরা রাজনীতি করি, রাজনীতির একটা ভাষা আছে। প্রতিপক্ষকে আক্রমণ করার রাজনীতির ভাষা আছে, গণতন্ত্রেরও ভাষা আছে। কিন্তু এর সীমা তারা গতকাল সমাবেশে ছাড়িয়ে গেছেন। বাংলাদেশের মানুষ ব্যথিত।

তিনি প্রশ্ন রেখে বলেন, ড. কামাল হোসেন কীভাবে সমাবেশে রাস্তার ভাষা ব্যবহার করলেন। তিনি কী করে বললেন, সরকারকে লাথি মেরে নামাবেন, সরকারকে লাথি মেরে বাংলাদেশ ছাড়া করবেন? এটা রাস্তার ভাষা, গণতন্ত্রের ভাষা নয়।

তিনি বলেন, আন্দোলনের নামে জ্বালাও পোড়াও সমুচিত হবে না। জ্বালাও পোড়াও সহিংসতা করলে আইনশৃঙ্খলা বাহিনী মুখে আঙ্গুল দিয়ে চুষবে না।

কাদের বলেন, বেগম খালেদা জিয়ার এটা কোনো রাজনৈতিক মামলা না। তার এই মামলা সরকার করেনি। তার মামলা তত্ত্বাবধায়ক সরকারের আমলের মামলা। তাকে রাজনৈতিকভাবে মুক্ত করার কোনো সুযোগ নেই। বেগম জিয়াকে কারামুক্ত করা আদালতের ব্যাপার বলেও উল্লেখ করেন তিনি।

নিউজটি শেয়ার করুন

এই জাতীয় আরো খবর
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Maintained By Macrosys