মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ০৫:৩৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
প্যারিসে ‘ঢাকা ক্লাব ফ্রান্স’-এর যাত্রা ফ্রান্সে ‘ফ্রাঙ্কো বাংলা সামার ফেস্টে’ গাইবেন জেমস, রাহুল আনন্দসহ জনপ্রিয় শিল্পীরা ফ্রান্সে ‘শাহ্ গ্রুপ ও অফিওরা’-এর যৌথ আয়োজনে ২ আগস্ট মঞ্চ মাতাবেন ‘জেমস’ নীরব মহামারী হেপাটাইটিস কর্মসংস্থান তৈরির লক্ষ্যে SAF-এর সম্পূর্ণ বিনামূল্যের সুশি প্রশিক্ষণ কার্যক্রমের শুভ সূচনা ফ্রান্সসহ ইউরোপীয় দেশসমূহে দাবদাহ: কারণ, প্রভাব ও করণীয় ফ্রান্সে সংবর্ধিত হলেন যুক্তরাজ্য বিএনপি’র আহ্বায়ক কমিটির সদস্য তপন সাংবাদিকতায় কৃতিত্বের পুরস্কার পেলেন জুনেদ ফারহান এমপি মমতাজ আলোকে অভিনন্দন জানালো ‘মুন্সিগঞ্জ জেলা প্রবাসী এসোসিয়েশন’ বেদে সম্প্রদায় নিয়ে প্যারিসে তথ্য-চলচ্চিত্র “ভাসমান জীবন” প্রদর্শনী ও বাংলা নববর্ষ উদযাপন

ট্রাম্পের কনফারেন্সে করোনা রোগী শনাক্ত

আমাদের কথা ডেস্ক
  • আপডেট : সোমবার, ৯ মার্চ, ২০২০

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে কনফারেন্সে অংশ নেয়া এক ব্যক্তির শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়েছে।

আমেরিকান কনজারভেটিভ ইউনিয়নের বরাত দিয়ে সংবাদমাধ্যম সিএনএন জানায়, গত শনিবার ম্যারিল্যান্ডে অঙ্গরাজ্যের অক্সন হিলে ‘কনজারভেটিভ পলিটিক্যাল অ্যাকশন কনফারেন্স’-এ অংশ নেন ডোনাল্ড ট্রাম্প এবং ভাইস প্রেসিডেন্ট মাইক পেন্স। আর সেই কনফারেন্সেই যোগ দেয়া এক ব্যক্তির শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়েছে।

তবে কনফারেন্সে থাকলেও ট্রাম্প এবং পেন্সের সঙ্গে ওই ব্যক্তির সাক্ষাৎ হয়নি জানিয়ে বিবৃতি দিয়েছে হোয়াইট হাউস।

হোয়াইট হাউসের এক মুখপাত্র বলেছেন, কনফারেন্সে প্রেসিডেন্ট ট্রাম্পের কাছাকাছিও যেতে পারেননি আক্রান্ত ব্যক্তি।

এ খবর প্রকাশের পর সিএনএনকে ট্রাম্প বলেন, এই ঘটনায় আমি শঙ্কিত নই। এতে আমি মোটেও উদ্বিগ্ন নন।

যুক্তরাষ্ট্রে প্রেসিডেন্ট উদ্বিগ্ন না হলে করোনা ঝড়ে কাঁপছে যুক্তরাষ্ট্র। এখন পর্যন্ত করোনাভাইরাসে যুক্তরাষ্ট্রে মৃতের সংখ্যা বেড়ে ১৯ জনে দাঁড়িয়েছে। দেশটির ৩০টি অঙ্গরাজ্যে করোনাভাইরাস ছড়িয়ে পড়েছে। আক্রান্তের সংখ্যা ৪৩৭। ক্যালিফোর্নিয়া এবং নিউইয়র্কে জারি করা হয়েছে জরুরি অবস্থা।

নিউজটি শেয়ার করুন

এই জাতীয় আরো খবর
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Maintained By Macrosys