1. ph.jayed@gmail.com : akothadesk42 :
  2. admin@amaderkatha24.com : kamader42 :
বুধবার, ১০ জুন ২০২৬, ০৯:০৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
ফ্রান্সে সংবর্ধিত হলেন যুক্তরাজ্য বিএনপি’র আহ্বায়ক কমিটির সদস্য তপন সাংবাদিকতায় কৃতিত্বের পুরস্কার পেলেন জুনেদ ফারহান এমপি মমতাজ আলোকে অভিনন্দন জানালো ‘মুন্সিগঞ্জ জেলা প্রবাসী এসোসিয়েশন’ বেদে সম্প্রদায় নিয়ে প্যারিসে তথ্য-চলচ্চিত্র “ভাসমান জীবন” প্রদর্শনী ও বাংলা নববর্ষ উদযাপন ‘স্মৃতিতে স্মরণে প্রিয় জন্মভূমি’ শিরোনামে প্যারিসে আন্তর্জাতিক কবিতা সন্ধ্যা রাজপথের সাহসী মুখ মমতাজ আলো সংগ্রামী থেকে সফল ব্যবসায়ী মিয়া মাসুদের গল্প ফাতেমা খাতুনের অর্থায়নে ‘আমাদের কথা’র উদ্যোগে ঈদ উপহার বণ্টন ফ্রান্সে বাংলাদেশি বংশোদ্ভূত নাহিদুলের প্যানেল জয়ী মিয়া মাসুদ: একজন সফল ব্যবসায়ীর পথচলার গল্প

ট্রাম্পকে গ্রেফতারের আদেশ

আমাদের কথা ডেস্ক
  • আপডেট : শুক্রবার, ৮ জানুয়ারী, ২০২১

নিউজ ডেস্ক: বিদায়ী মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছে ইরাকের একটি আদালত৷

বৃহস্পতিবার (০৭ জানুয়ারি) আন্তর্জাতিক সংবাদ মাধ্যম সিএনএন’র এক প্রতিবেদনে বিষয়টি জানানো হয়।

মার্কিন ড্রোন হামলায় নিহত ইরাকি কমান্ড্যান্ট আবু মেহদি আল মুহানদিসকে হত্যার অভিযোগে দায়ের হওয়া মামলার বিচারচলাকালীন এই নির্দেশ দেয় ইরাকের আদালত৷

গত জুন মাসেই ট্রাম্পের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করে ইরান।

ট্রাম্পকে গ্রেফতার করতে বিশ্বের অন্য পুলিশবাহিনীকে সতর্ক করার জন্য লাল নোটিশ জারি করতে ইন্টারপোলকে অনুরোধ করেছে তারা। যদিও ইরানের সেই আর্জি এখনও পূরণ করেনি ইন্টারপোল৷

ইরাকের দণ্ডবিধির ৪০৬ ধারা অনুযায়ী ট্রাম্পের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছে পূর্ব বাগদাদের একটি আদালত। এই ধারা অনুযায়ী পূর্ব পরিকল্পিত খুনের অভিযোগ প্রমাণিত হলে তার সাজা মৃত্যুদণ্ড নির্দেশ দিতে গিয়ে ইরাকের আদালত জানিয়েছে, ইতোমধ্যেই এই হত্যাকাণ্ডের ঘটনার প্রাথমিক তদন্ত শেষ হয়েছে। কিন্তু অপরাধীদের মুখোশ খুলে দিতে তদন্ত চলছে। ইরাকের নাগরিক হোন বা বিদেশি, কাউকেই রেহায় দেওয়া হবে না বলেও জানানো হয়।

বৃহস্পতিবারই ডোনাল্ড ট্রাম্পের অনুগামীরা ক্যাপিটাল বিল্ডিংয়ে হামলা চালায়। এর জেরে পুলিশের সঙ্গে সংঘর্ষে চারজনের মৃত্যু হয়। এ ঘটনায় গোটা বিশ্বেই নিন্দিত হচ্ছেন ডোনাল্ড ট্রাম্প। শেষ পর্যন্ত হার স্বীকার করে জো বাইডেনকে ক্ষমতা হস্তান্তরেও রাজি হয়েছেন তিনি। এবার ইরাকের আদালত তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করায় আবারও একবার মুখ পুড়লো ট্রাম্পের।

নিউজটি শেয়ার করুন

এই জাতীয় আরো খবর
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Maintained By Macrosys