1. ph.jayed@gmail.com : akothadesk42 :
  2. admin@amaderkatha24.com : kamader42 :
বুধবার, ০৬ মে ২০২৬, ০৬:০১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
বেদে সম্প্রদায় নিয়ে প্যারিসে তথ্য-চলচ্চিত্র “ভাসমান জীবন” প্রদর্শনী ও বাংলা নববর্ষ উদযাপন ‘স্মৃতিতে স্মরণে প্রিয় জন্মভূমি’ শিরোনামে প্যারিসে আন্তর্জাতিক কবিতা সন্ধ্যা রাজপথের সাহসী মুখ মমতাজ আলো সংগ্রামী থেকে সফল ব্যবসায়ী মিয়া মাসুদের গল্প ফাতেমা খাতুনের অর্থায়নে ‘আমাদের কথা’র উদ্যোগে ঈদ উপহার বণ্টন ফ্রান্সে বাংলাদেশি বংশোদ্ভূত নাহিদুলের প্যানেল জয়ী মিয়া মাসুদ: একজন সফল ব্যবসায়ীর পথচলার গল্প মানবতার আলো ছড়াচ্ছে শাহ ওয়েলফেয়ার ফাউন্ডেশন ৫৫০ পরিবারের মাঝে ইফতার ও ঈদ সামগ্রী বিতরণ শাহ ওয়েলফেয়ার ফাউন্ডেশনের আগামী ১৭মার্চ প্রকাশক ফাতেমা খাতুনের অর্থায়নে ঈদ সামগ্রী বিতরণ

জয়পুরহাটে লকডাউনে দায়িত্বে থাকা ট্রাফিক পুলিশকে মারধর

আমাদের কথা ডেস্ক
  • আপডেট : শুক্রবার, ১৬ এপ্রিল, ২০২১

নিউজ ডেস্ক: করোনার সংক্রমণ ঠেকাতে সারাদেশের মতো জয়পুরহাটে চলছে লকডাউন। এই লকডাউনে বিধিনিষেধ বাস্তবায়নের দায়িত্বে থাকা ৩ ট্রাফিক পুলিশকে মারধর করেছে কয়েকজন যুবক। এ ঘটনায় এখন পর্যন্ত ৬ জনকে আটক করেছে পুলিশ।

আটককৃতরা হলেন, জয়পুরহাট পৌর শহরের বুলুপাড়া এলাকার ফকির মন্ডলের ছেলে সান্টু মন্ডল (৩৫), সাহেব পাড়ার মোসলেম উদ্দিনের ছেলে চ ল হোসেন (৩০), রুপনগর মহল্লার সোলায়মান আলীর ছেলে সাগর হোসেন (৩৫), গুলশান মোড় এলাকার শফিকুল ইসলামের ছেলে আশিকুর রহমান (৩০), সাহেব পাড়ার শহিদুলের ছেলে সোহাগ (৩২) ও শুভ (৩০)।

জয়পুরহাট সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) আলমগীর জাহান জানান, সরকার ঘোষিত সর্বাত্মক লকডাউনে প্রথমদিন থেকেই কঠোর অবস্থানে ছিল জয়পুরহাট পুলিশ। গতকাল বৃহস্পতিবার সন্ধ্যার আগে শহরের বিআইডিসি মোড়ে পুলিশের চেকপোস্টের সামনের রাস্তা দিয়ে যুবক সান্টু মোটরসাইকেলে যাচ্ছিলেন।

ওসি বলেন, সরকারি নির্দেশনা অমান্য করায়, মুখে মাস্ক ও মাথায় হেলমেট না থাকায় চেকপোস্টের দায়িত্বে থাকা ট্রাফিক পুলিশ সান্টুকে মোটরসাইকেলের সঠিক কাগজপত্র দেখাতে বলে। তখন সান্টুসহ স্থানীয় কয়েকজন যুবক ক্ষিপ্ত হয়ে ৩ ট্রাফিক পুলিশকে মারধর করে।

এ ঘটনায় ৩ ট্রাফিক পুলিশ আহত হয়। পরে তাদের উদ্ধার করে জয়পুরহাট আধুনিক জেলা হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দেয়া হয়। চিকিৎসা শেষে তারা বর্তমানে ব্যারাকে আছেন।

জয়পুরহাট পুলিশ সুপার মাছুম আহাম্মদ ভুঞা বাংলাদেশ জার্নালকে বলেন, এ ঘটনায় থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। আটককৃতদের শুক্রবার দুপুরে আদালতে পাঠানো হয়েছে। এছাড়াও এর সঙ্গে জড়িত অন্যদের আটক করতে পুলিশ চেষ্টা চালিয়ে যাচ্ছে।

নিউজটি শেয়ার করুন

এই জাতীয় আরো খবর
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Maintained By Macrosys