1. ph.jayed@gmail.com : akothadesk42 :
  2. admin@amaderkatha24.com : kamader42 :
বুধবার, ০৬ মে ২০২৬, ০৩:৩৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
বেদে সম্প্রদায় নিয়ে প্যারিসে তথ্য-চলচ্চিত্র “ভাসমান জীবন” প্রদর্শনী ও বাংলা নববর্ষ উদযাপন ‘স্মৃতিতে স্মরণে প্রিয় জন্মভূমি’ শিরোনামে প্যারিসে আন্তর্জাতিক কবিতা সন্ধ্যা রাজপথের সাহসী মুখ মমতাজ আলো সংগ্রামী থেকে সফল ব্যবসায়ী মিয়া মাসুদের গল্প ফাতেমা খাতুনের অর্থায়নে ‘আমাদের কথা’র উদ্যোগে ঈদ উপহার বণ্টন ফ্রান্সে বাংলাদেশি বংশোদ্ভূত নাহিদুলের প্যানেল জয়ী মিয়া মাসুদ: একজন সফল ব্যবসায়ীর পথচলার গল্প মানবতার আলো ছড়াচ্ছে শাহ ওয়েলফেয়ার ফাউন্ডেশন ৫৫০ পরিবারের মাঝে ইফতার ও ঈদ সামগ্রী বিতরণ শাহ ওয়েলফেয়ার ফাউন্ডেশনের আগামী ১৭মার্চ প্রকাশক ফাতেমা খাতুনের অর্থায়নে ঈদ সামগ্রী বিতরণ

জ্বালানি সাশ্রয়ে টাই পরতে না করলেন স্পেনের প্রধানমন্ত্রী

আমাদের কথা ডেস্ক
  • আপডেট : শনিবার, ৩০ জুলাই, ২০২২

নিউজ ডেস্ক: টাই পরা বন্ধ করে দিয়েছেন স্পেনের প্রধানমন্ত্রী পেড্রো সানচেজ। তিনি চান, তার মন্ত্রিসভার সদস্য ও কার্যালয়ের কর্মীরা যেনও তার দেখানো পথ অনুসরণ করেন। এতে করে করে জ্বালানি সাশ্রয় করতে পারেন। এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে বিবিসি।

কয়েক সপ্তাহ ধরে ইউরোপে তাপমাত্রা রেকর্ড মাত্রায় উচ্চপর্যায়ে পৌঁছেছে। গতকাল শুক্রবার স্পেনের মাদ্রিদ শহরের তাপমাত্রা ৩৬ ডিগ্রি সেলসিয়াসে এবং সেভিলের তাপমাত্রা ৩৯ ডিগ্রি সেলসিয়াসে পৌঁছেছে।

স্পেনের স্থানীয় সময় গতকাল মাদ্রিদে এক সংবাদ সম্মেলনে সানসেজ বলেন, তিনি এখন টাই পরছেন না। তিনি চান, তার মন্ত্রীরা, সরকারি কর্মকর্তারা এবং বেসরকারি খাতের কর্মীরাও একই কাজ করুক।

সানসেজ আরও বলেন, ‘এর মধ্য দিয়ে আমরা সবাই জ্বালানি সাশ্রয় করতে পারব।’ তিনি মনে করেন, এ পদক্ষেপ জনগণকে অপেক্ষাকৃত শীতল রাখবে এবং জ্বালানি খরচ কমাবে। কারণ, শীতাতপনিয়ন্ত্রণ যন্ত্রের ব্যবহার তখন কমে আসবে।

সানসেজের সরকার স্পেনে জ্বালানি সাশ্রয়মূলক আদেশ জারির জন্য কাজ করছে। আগামী সোমবার এ আদেশ অনুমোদন পেতে পারে। গতকাল সানসেজও বলেছেন, তার সরকার সোমবার জরুরি ভিত্তিতে জ্বালানি সাশ্রয়জনিত পদক্ষেপ নেবে। খবর: বিবিসি

নিউজটি শেয়ার করুন

এই জাতীয় আরো খবর
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Maintained By Macrosys