1. ph.jayed@gmail.com : akothadesk42 :
  2. admin@amaderkatha24.com : kamader42 :
বুধবার, ১৭ জুন ২০২৬, ১২:৪১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
ফ্রান্সে সংবর্ধিত হলেন যুক্তরাজ্য বিএনপি’র আহ্বায়ক কমিটির সদস্য তপন সাংবাদিকতায় কৃতিত্বের পুরস্কার পেলেন জুনেদ ফারহান এমপি মমতাজ আলোকে অভিনন্দন জানালো ‘মুন্সিগঞ্জ জেলা প্রবাসী এসোসিয়েশন’ বেদে সম্প্রদায় নিয়ে প্যারিসে তথ্য-চলচ্চিত্র “ভাসমান জীবন” প্রদর্শনী ও বাংলা নববর্ষ উদযাপন ‘স্মৃতিতে স্মরণে প্রিয় জন্মভূমি’ শিরোনামে প্যারিসে আন্তর্জাতিক কবিতা সন্ধ্যা রাজপথের সাহসী মুখ মমতাজ আলো সংগ্রামী থেকে সফল ব্যবসায়ী মিয়া মাসুদের গল্প ফাতেমা খাতুনের অর্থায়নে ‘আমাদের কথা’র উদ্যোগে ঈদ উপহার বণ্টন ফ্রান্সে বাংলাদেশি বংশোদ্ভূত নাহিদুলের প্যানেল জয়ী মিয়া মাসুদ: একজন সফল ব্যবসায়ীর পথচলার গল্প

‘জ্বর না আসলে খালেদা জিয়া শঙ্কামুক্ত’

আমাদের কথা ডেস্ক
  • আপডেট : সোমবার, ১৯ এপ্রিল, ২০২১

নিউজ ডেস্ক: করোনা আক্রান্ত বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার আগামী ৪৮ ঘন্টায় কোন জ্বর না আসলে অনেকটা আশঙ্কামুক্ত হবেন বলে জানিয়েছেন তার চিকিৎসকরা। তার জন্য গঠিত ৪ সদস্যের চিকিৎসক টিমের প্রধান অধ্যাপক ডা. এফ এম সিদ্দিকী বলেন, শনিবার সন্ধ্যার পর থেকে খালেদা জিয়ার কোন জ্বর আসেনি। এটা খুবই ভালো লক্ষণ।

রবিবার (১৮ এপ্রিল) গুলশানে বিএনপি চেয়ারপারসনের বাসভবন ফিরোজায় খালেদা জিয়ার শারীরিক অবস্থা পর্যবেক্ষণ করে তিনি এসব কথা বলেন। তিনি আরও বলেন, আলহামদুলিল্লাহ, উনি অনেক ভালো আছেন। আজকে তার জ্বর আসেনি। এতে আমাদের দৃঢ়ভাবে বিশ্বাস হচ্ছে, উনি সম্ভবত সেকেন্ড উইক ভালোভাবে পার করতে পারবেন। কালকে যে জ্বরটা ছিল, আজকে তা আসেনি।

গত ১১ এপ্রিল করোনা টেস্ট পজিটিভ আসে খালেদা জিয়ার। এর আগে থেকেই বিএনপির নীতিনির্ধারক ও তার পরিবারের সদস্যরা মিলে চিকিৎসার বিষয়টি পরিকল্পনা করছিলেন। পরদিন অধ্যাপক ডা. এফ এম সিদ্দিকীর নেতৃত্বে চিকিৎসকদের একটি দল খালেদা জিয়াকে দেখতে যান তার গুলশানের বাসভবন ফিরোজায়। সেখান থেকে বেরিয়ে সাংবাদিকদের তারা জানান, খালেদা জিয়ার স্বাস্থ্যগত পরিস্থিতি স্থিতিশীল। একইসঙ্গে তারা সার্বক্ষণিক পর্যবেক্ষণে রাখেন সাবেক এই প্রধানমন্ত্রীকে।

নিউজটি শেয়ার করুন

এই জাতীয় আরো খবর
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Maintained By Macrosys