1. ph.jayed@gmail.com : akothadesk42 :
  2. admin@amaderkatha24.com : kamader42 :
বুধবার, ১০ জুন ২০২৬, ০৩:২৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
ফ্রান্সে সংবর্ধিত হলেন যুক্তরাজ্য বিএনপি’র আহ্বায়ক কমিটির সদস্য তপন সাংবাদিকতায় কৃতিত্বের পুরস্কার পেলেন জুনেদ ফারহান এমপি মমতাজ আলোকে অভিনন্দন জানালো ‘মুন্সিগঞ্জ জেলা প্রবাসী এসোসিয়েশন’ বেদে সম্প্রদায় নিয়ে প্যারিসে তথ্য-চলচ্চিত্র “ভাসমান জীবন” প্রদর্শনী ও বাংলা নববর্ষ উদযাপন ‘স্মৃতিতে স্মরণে প্রিয় জন্মভূমি’ শিরোনামে প্যারিসে আন্তর্জাতিক কবিতা সন্ধ্যা রাজপথের সাহসী মুখ মমতাজ আলো সংগ্রামী থেকে সফল ব্যবসায়ী মিয়া মাসুদের গল্প ফাতেমা খাতুনের অর্থায়নে ‘আমাদের কথা’র উদ্যোগে ঈদ উপহার বণ্টন ফ্রান্সে বাংলাদেশি বংশোদ্ভূত নাহিদুলের প্যানেল জয়ী মিয়া মাসুদ: একজন সফল ব্যবসায়ীর পথচলার গল্প

জুলাইয়ে অর্ধশতাধিক শহরে যাত্রীবাহী ফ্লাইট পরিচালনা করবে এমিরেটস

আমাদের কথা ডেস্ক
  • আপডেট : বুধবার, ১ জুলাই, ২০২০

নিউজ ডেস্ক: বিশ্বের ৫২টি শহরে বুধবার থেকে যাত্রীবাহী ফ্লাইট চালানোর ঘোষণা দিয়েছে এশিয়ার শীর্ষস্থানীয় বিমান সংস্থা এমিরেটস এয়ারলাইন্স।

মঙ্গলবার সংস্থাটি থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, যাত্রীরা এমিরেটস এয়ারলাইন্সে করে ১ জুলাই থেকে কায়রো এবং তিউনিসে এবং ১৫ ও ১৬ জুলাই থেকে যথাক্রমে গ্লাসগো ও মালিতে চলাচল করতে পারবেন।

দুবাই ভিত্তিক এ এয়ারলাইন্সে করে মধ্যপ্রাচ্য, আফ্রিকা, এশিয়া প্যাসিফিক, ইউরোপ এবং আমেরিকায় ভ্রমণকারীদের জন্য ৫২টি শহরে যাত্রীদের যাতায়াতের সুবিধাজনক সুযোগ করে দিচ্ছে।

অনলাইনে www.emirates.com ঠিকানায় বা ট্র্যাভেল এজেন্টের মাধ্যমে বুকিং দিয়ে এ ফ্লাইটগুলোতে চলাচল করা যাবে।

চলাচলের বিধিনিষেধের কারণে ঢাকার এমিরেটস অফিস বন্ধ থাকায় বাংলাদেশের গ্রাহকরা শনিবার থেকে বৃহস্পতিবার স্থানীয় সময় সকাল সাড়ে ৯টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত +৮৮০১৬১৪৫৫২৩১০-১৪ বা +৮৮ ০১৩১৩৪৫০২৫১-৫৩ তে যোগাযোগ করতে পারবেন।

এমিরেটস নেটওয়ার্কের গ্রাহকরাও ৭ জুলাই থেকে উন্মুক্ত করে দেয়ার সাম্প্রতিক ঘোষণার পরে শহরটিতে ব্যবসায় এবং অবকাশ যাপনের জন্য দুবাই যেতে পারবেন। ভ্রমণকারী যাত্রীরা দুবাইয়ে থাকার জন্য কোভিড-১৯ জনিত অসুস্থতার জন্য আন্তর্জাতিক স্বাস্থ্য বীমা নীতি মেনে চলতে হবে। সংযুক্ত আরব আমিরাতে যাতায়াতের প্রতিটি ধাপে যাত্রীদের ও কর্মচারীদের সুরক্ষা নিশ্চিতের লক্ষ্যে মাস্ক, গ্লাভস, হ্যান্ড সেনিইটাইজার এবং অ্যান্টিব্যাক্টেরিয়াল ওয়াইপসহ স্বাস্থ্যকর কিট বিতরণের বিভিন্ন পদক্ষেপ নিয়েছে।

ভ্রমণ নিষেধাজ্ঞা থাকার কারণে যাত্রীদের গন্তব্যস্থলে ফ্লাইটে চলাচলের জন্য স্বীকৃত যোগ্যতা এবং প্রবেশাধিকারের মানদণ্ড মেনেই কেবল চলাচল করতে পারবেন। বিস্তারিত জানতে ভিজিট করুন: www.emirates.com/wherewefly। ইউএনবি

নিউজটি শেয়ার করুন

এই জাতীয় আরো খবর
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Maintained By Macrosys