1. ph.jayed@gmail.com : akothadesk42 :
  2. admin@amaderkatha24.com : kamader42 :
সোমবার, ০৪ মে ২০২৬, ১১:২৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
বেদে সম্প্রদায় নিয়ে প্যারিসে তথ্য-চলচ্চিত্র “ভাসমান জীবন” প্রদর্শনী ও বাংলা নববর্ষ উদযাপন ‘স্মৃতিতে স্মরণে প্রিয় জন্মভূমি’ শিরোনামে প্যারিসে আন্তর্জাতিক কবিতা সন্ধ্যা রাজপথের সাহসী মুখ মমতাজ আলো সংগ্রামী থেকে সফল ব্যবসায়ী মিয়া মাসুদের গল্প ফাতেমা খাতুনের অর্থায়নে ‘আমাদের কথা’র উদ্যোগে ঈদ উপহার বণ্টন ফ্রান্সে বাংলাদেশি বংশোদ্ভূত নাহিদুলের প্যানেল জয়ী মিয়া মাসুদ: একজন সফল ব্যবসায়ীর পথচলার গল্প মানবতার আলো ছড়াচ্ছে শাহ ওয়েলফেয়ার ফাউন্ডেশন ৫৫০ পরিবারের মাঝে ইফতার ও ঈদ সামগ্রী বিতরণ শাহ ওয়েলফেয়ার ফাউন্ডেশনের আগামী ১৭মার্চ প্রকাশক ফাতেমা খাতুনের অর্থায়নে ঈদ সামগ্রী বিতরণ

জার্মানি-যুক্তরাজ্যে দাবদাহের সতর্কতা

আমাদের কথা ডেস্ক
  • আপডেট : মঙ্গলবার, ১৯ জুলাই, ২০২২

নিউজ ডেস্ক: জার্মানির কিছু অঞ্চলে ৪০ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা হতে পারে বলে মঙ্গলবার পূর্বাভাস দিয়েছে দেশটির আবহাওয়া দপ্তর। এমনটি হলে দেশটি দাবদাহের কবলে পড়বে। এই ভয়াবহ অবস্থার মধ্যে ইউরোপের আরও কয়েকটি দেশ।

জার্মান মিউনিসিপ্যালিটিজ অ্যাসোসিয়েশন বিদ্যমান খরার কারণে জার্মানির বেশ কিছু অঞ্চলে পানির ঘাটতির বিষয়ে সতর্ক করেছে। বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে এসব তথ্য জানা গেছে।

কিছু দিন ধরে দক্ষিণ ইউরোপের দেশগুলোতে প্রচণ্ড গরম ও দাবানলের পর এখন মধ্য ও উত্তর ইউরোপের দেশগুলোতে দাবদাহ ছড়িয়ে পড়েছে। এই চরমভাবাপন্ন আবহাওয়ায় কয়েকশ’ ব্যক্তি মারা গেছেন আর প্রচণ্ড গরমের শিকার হচ্ছেন শত শত মানুষ।

জার্মানির বার্লিনে গৃহহীনদের জন্য ‘হিট এইড’ নামে একটি প্রকল্প চালু হয়েছে। এতে অতি গরমে যারা আক্রান্ত, তাদের প্রতিদিন সকাল ১০টা থেকে রাত ৮টা পর্যন্ত গৃহসুবিধা, গোসল ও বিশ্রামের ব্যবস্থা করা হয়েছে।

যুক্তরাজ্যও প্রচণ্ড দাবদাহের মুখোমুখি হচ্ছে। লন্ডন ও ম্যানচেস্টার শহরের তাপমাত্রা ৪০ ডিগ্রি সেলসিয়াস হতে পারে বলে দেশটির আবহাওয়া দপ্তর জানিয়েছে। যুক্তরাজ্যের স্বাস্থ্য কর্তৃপক্ষ এ ধরনের চরম তাপমাত্রায় মানুষের স্বাস্থ্যঝুঁকি সম্পর্কে সতর্ক করেছে।

নিউজটি শেয়ার করুন

এই জাতীয় আরো খবর
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Maintained By Macrosys