1. ph.jayed@gmail.com : akothadesk42 :
  2. admin@amaderkatha24.com : kamader42 :
শনিবার, ১৩ জুন ২০২৬, ০৭:৫২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
ফ্রান্সে সংবর্ধিত হলেন যুক্তরাজ্য বিএনপি’র আহ্বায়ক কমিটির সদস্য তপন সাংবাদিকতায় কৃতিত্বের পুরস্কার পেলেন জুনেদ ফারহান এমপি মমতাজ আলোকে অভিনন্দন জানালো ‘মুন্সিগঞ্জ জেলা প্রবাসী এসোসিয়েশন’ বেদে সম্প্রদায় নিয়ে প্যারিসে তথ্য-চলচ্চিত্র “ভাসমান জীবন” প্রদর্শনী ও বাংলা নববর্ষ উদযাপন ‘স্মৃতিতে স্মরণে প্রিয় জন্মভূমি’ শিরোনামে প্যারিসে আন্তর্জাতিক কবিতা সন্ধ্যা রাজপথের সাহসী মুখ মমতাজ আলো সংগ্রামী থেকে সফল ব্যবসায়ী মিয়া মাসুদের গল্প ফাতেমা খাতুনের অর্থায়নে ‘আমাদের কথা’র উদ্যোগে ঈদ উপহার বণ্টন ফ্রান্সে বাংলাদেশি বংশোদ্ভূত নাহিদুলের প্যানেল জয়ী মিয়া মাসুদ: একজন সফল ব্যবসায়ীর পথচলার গল্প

চুল দিয়ে বানালেন প্রতিকৃতি

আমাদের কথা ডেস্ক
  • আপডেট : রবিবার, ২৭ মার্চ, ২০২২

নিউজ ডেস্ক: বড় সাদা ফ্রেমের মধ্যে কালো রঙের প্রতিকৃতি বানানো হয়েছে। কোনোটি জনপ্রিয় সংগীতশিল্পীর, কোনোটি আবার দর্শকপ্রিয় অভিনেতার। একটু ভালোভাবে খেয়াল করলে বোঝা যাবে, প্রতিকৃতি বানাতে কোনো রঙ ব্যবহার করা হয়নি। নিজের মাথার চুল ব্যবহার করে এসব প্রতিকৃতি বানিয়েছেন এক ব্যক্তি।

ফিলিপাইনের ওই ব্যক্তির নাম জেসতোনি গার্সিয়া। দেশটির রাজধানী ম্যানিলায় তার একটি চুল কাটার দোকান আছে। তবে সেটাই তার মূল পেশা নয়। গার্সিয়া একটি অভিজাত প্রমোদতরিতে চাকরি করেন। এ জন্য বছরের আট মাস তাকে সাগরে ভেসে বেড়াতে হয়। বাকি চার মাস থাকেন ম্যানিলায়। সেই সময় নিজের সেলুনে সময় দেন তিনি।

৩২ বছর বয়সী গার্সিয়া কয়েক মাস পরপর নিজের চুল কাটেন। পরে কাটা চুলগুলো ফেলে না দিয়ে জমিয়ে রাখেন। সেগুলো দিয়ে প্রতিকৃতি বানান তিনি। একেকটি প্রতিকৃতি বানাতে তার দুই থেকে পাঁচ ঘণ্টা সময় লাগে। চুল দিয়ে প্রতিকৃতি বানানোর বুদ্ধি গার্সিয়ার মাথায় প্রথম আসে ২০২১ সালে। তখন তিনি চাকরির কারণে সাগরে ছিলেন। সেখানে অবসর কাটানোর সুযোগ ছিল সীমিত।

অবসরে ভিন্ন ধরনের কোনো কাজ করতে চাইতেন গার্সিয়া। সেই ভাবনা থেকে চুল দিয়ে প্রতিকৃতি বানানো শুরু করেন তিনি। সাগরে অবস্থানের সময় নিজেকে মানসিক ও শারীরিকভাবে সুস্থ রাখতেই প্রতিকৃতি বানান বলে জানান গার্সিয়া। তবে তিনি এ কাজে শুধু নিজের কেটে ফেলা চুল ব্যবহার করেন, অন্যেরটা নয়।

নিউজটি শেয়ার করুন

এই জাতীয় আরো খবর
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Maintained By Macrosys