1. ph.jayed@gmail.com : akothadesk42 :
  2. admin@amaderkatha24.com : kamader42 :
সোমবার, ১৫ জুন ২০২৬, ০৩:০২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
ফ্রান্সে সংবর্ধিত হলেন যুক্তরাজ্য বিএনপি’র আহ্বায়ক কমিটির সদস্য তপন সাংবাদিকতায় কৃতিত্বের পুরস্কার পেলেন জুনেদ ফারহান এমপি মমতাজ আলোকে অভিনন্দন জানালো ‘মুন্সিগঞ্জ জেলা প্রবাসী এসোসিয়েশন’ বেদে সম্প্রদায় নিয়ে প্যারিসে তথ্য-চলচ্চিত্র “ভাসমান জীবন” প্রদর্শনী ও বাংলা নববর্ষ উদযাপন ‘স্মৃতিতে স্মরণে প্রিয় জন্মভূমি’ শিরোনামে প্যারিসে আন্তর্জাতিক কবিতা সন্ধ্যা রাজপথের সাহসী মুখ মমতাজ আলো সংগ্রামী থেকে সফল ব্যবসায়ী মিয়া মাসুদের গল্প ফাতেমা খাতুনের অর্থায়নে ‘আমাদের কথা’র উদ্যোগে ঈদ উপহার বণ্টন ফ্রান্সে বাংলাদেশি বংশোদ্ভূত নাহিদুলের প্যানেল জয়ী মিয়া মাসুদ: একজন সফল ব্যবসায়ীর পথচলার গল্প

চীনের পরিত্যক্ত তামার খনি থেকেই প্রথম ছড়িয়েছে করোনা?

আমাদের কথা ডেস্ক
  • আপডেট : বুধবার, ২৬ মে, ২০২১

নিউজ ডেস্ক: করোনাভাইরাসের উৎস নিয়ে তদন্ত এখনো চলমান। পশ্চিমা রাষ্ট্রগুলোর দাবি উহানে অবস্থিত সেই উহান ইনিস্টিটিউট অব ভাইরোলজি থেকেই প্রথম ছড়িয়েছে ভাইরাসটি। এর প্রেক্ষিতে নানা যুক্তিও দেখাচ্ছে তারা। এবার সে দাবি প্রেক্ষিতে সামনে এলো এক নতুন তথ্য।

জানা যায়, উহানে অবস্থিত একটি পরিত্যক্ত তামার খনি থেকেই ভাইরাসটির প্রথম সন্ধান মেলে। ২০১২ সালে খনির ৬ জন শ্রমিকের অজানা রোগে মৃত্যু হয়। খনি থেকে বাদুর সরানোর কাজ করার সময় অসুস্থ হয় তারা। এরপরেই তাদের মৃত্যু হয়। সেই ঘটনার পর উহান ইনিস্টিটিউট অব ভাইরোলজির গবেষকরা ঘটনার তদন্ত করেন। তারা খনির বাদুর থেকে বিভিন্ন নমুনা সংগ্রহ করেন। তখন বিভিন্ন ধরণের করোনাভাইরাসের সন্ধান মেলে। সেসব নমুনা ল্যাবে সংগৃহীত আছে। ভাইরাসটি হয়তো সেখান থেকেই ছড়িয়েছে।

করোনাভাইরাস বিশ্বব্যাপী ছড়িয়ে পড়ার পর থেকেই উহানের সেই ল্যাবের দিকে অভিযোগের তীর ছুড়ছেন সবাই। যদিও এখন পর্যন্ত ল্যাবের গবেষক ও কর্মকর্তা এ বিষয়ে যথাযথ তথ্য সরবরাহ করেননি। অন্যদিকে ভাইরাসটির উৎস খুজে বের করতে আরও গভীর তপদন্তের আহ্বান জানিয়ে আসছে বিভিন্ন আন্তর্জাতিক সংস্থা।

বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) জানিয়েছে, উহানের সেই ল্যাব নিয়ে তারা তদন্ত করার চেষ্টা করেছে। কিন্তু ল্যাব কর্তৃপক্ষ তাদের পর্যাপ্ত তথ্য দেয়নি এবং তদন্তের জন্য কোনো সাহায্য করেনি। ল্যাবের অনেকাংশে প্রবেশ করার অনুমতিও পায়নি ডব্লিউএইচও’র কর্মকর্তারা।

নিউজটি শেয়ার করুন

এই জাতীয় আরো খবর
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Maintained By Macrosys