1. ph.jayed@gmail.com : akothadesk42 :
  2. admin@amaderkatha24.com : kamader42 :
সোমবার, ০৬ জুলাই ২০২৬, ০৮:১০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
ফ্রান্সসহ ইউরোপীয় দেশসমূহে দাবদাহ: কারণ, প্রভাব ও করণীয় ফ্রান্সে সংবর্ধিত হলেন যুক্তরাজ্য বিএনপি’র আহ্বায়ক কমিটির সদস্য তপন সাংবাদিকতায় কৃতিত্বের পুরস্কার পেলেন জুনেদ ফারহান এমপি মমতাজ আলোকে অভিনন্দন জানালো ‘মুন্সিগঞ্জ জেলা প্রবাসী এসোসিয়েশন’ বেদে সম্প্রদায় নিয়ে প্যারিসে তথ্য-চলচ্চিত্র “ভাসমান জীবন” প্রদর্শনী ও বাংলা নববর্ষ উদযাপন ‘স্মৃতিতে স্মরণে প্রিয় জন্মভূমি’ শিরোনামে প্যারিসে আন্তর্জাতিক কবিতা সন্ধ্যা রাজপথের সাহসী মুখ মমতাজ আলো সংগ্রামী থেকে সফল ব্যবসায়ী মিয়া মাসুদের গল্প ফাতেমা খাতুনের অর্থায়নে ‘আমাদের কথা’র উদ্যোগে ঈদ উপহার বণ্টন ফ্রান্সে বাংলাদেশি বংশোদ্ভূত নাহিদুলের প্যানেল জয়ী

ঘোড়ার খামারে বিয়ে হচ্ছে বিল গেটসের মেয়ের

আমাদের কথা ডেস্ক
  • আপডেট : শুক্রবার, ১৫ অক্টোবর, ২০২১

নিউজ ডেস্ক: ঘোড়ার খামারে বিয়ে করতে যাচ্ছেন বিশ্বের অন্যতম শীর্ষ ধনকুবের বিল গেটসের মেয়ে জেনিফার গেটস। আগামী শনিবার যুক্তরাষ্ট্রের ওয়েস্টচেস্টার কাউন্টিতে প্রেমিক পেশাদার ঘোড় দৌড়বিদ নায়েল নাসেরের সঙ্গে গাঁটছড়া বাঁধতে যাচ্ছেন তিনি। মার্কিন গণমাধ্যমের প্রতিবেদেন এই খবর জানানো হয়েছে।

বিশ্বের অন্যতম ধনকুবের বিল গেটস তনয়ার বিয়ে যে রাজকীয়ভাবেই হবে তা আর বলার অপেক্ষা রাখে না। গেটস পরিবারের কর্মীরা রাজকীয় এই বিয়ের তোড়জোড় শুরু করেছেন। জেনিফারের পরিবারের কাছ থেকে পাওয়া নর্থ সালেমের ১২৪ একরের খামার সেজে উঠেছে উৎসবের সাজে।

স্টানফোড বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক শেষ করার কিছুদিন পরই ১৬ মিলিয়ন ডলারের ওই খামার বাড়ি বাবা-মার কাছ থেকে উপহার পান জেনিফার। এদিকে, বিয়ের প্রাক্কালে বুধবার মা মেলিন্ডা গেটসের সঙ্গে যুক্তরাষ্ট্রের ম্যানহাটানের একটি বিলাসবহুল হোটেলে পৌঁছেছেন জেনিফার। এ সময় ২৫ বছর বয়সী জেনিফারের পরনে সাদা লেসের গাউন ও হাতে ম্যানিং ব্যাগ বহন করতে দেখা গেছে।

নায়েলও একই দিন ওই হোটেলে পৌঁছান। এ সময় নায়েলের পরনে ছিল জিন্স আর স্নিকার। নিজের এসইউভিতে চড়েই ৩০ বছর বয়সী নায়েল ওই হোটেলে পৌঁছান বলে ওই প্রতিবেদনে বলা হয়েছে। তবে বিল গেটসকে ওই হোটেলে আসতে দেখা যায়নি। কিন্তু গত রোববার ক্যার্লিফোনিয়ায় একটি ওপেন টেনিস টুর্নামেন্টের গ্যালারিতে বিল গেটসকে দেখা গেছে বলে ওই প্রতিবেদনে জানা গেছে।

 

নিউজটি শেয়ার করুন

এই জাতীয় আরো খবর
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Maintained By Macrosys