শনিবার, ২৯ অগাস্ট ২০২৬, ০৭:৪২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
পরীমনির গাড়ি বিতর্ক: এক মাসরুরকে বাঁচাতে আরেক মাসরুরের নাম টিকা দেওয়ার পরও কেন হামের সংক্রমণ? প্যারিসে ‘ঢাকা ক্লাব ফ্রান্স’-এর যাত্রা ফ্রান্সে ‘ফ্রাঙ্কো বাংলা সামার ফেস্টে’ গাইবেন জেমস, রাহুল আনন্দসহ জনপ্রিয় শিল্পীরা ফ্রান্সে ‘শাহ্ গ্রুপ ও অফিওরা’-এর যৌথ আয়োজনে ২ আগস্ট মঞ্চ মাতাবেন ‘জেমস’ নীরব মহামারী হেপাটাইটিস কর্মসংস্থান তৈরির লক্ষ্যে SAF-এর সম্পূর্ণ বিনামূল্যের সুশি প্রশিক্ষণ কার্যক্রমের শুভ সূচনা ফ্রান্সসহ ইউরোপীয় দেশসমূহে দাবদাহ: কারণ, প্রভাব ও করণীয় ফ্রান্সে সংবর্ধিত হলেন যুক্তরাজ্য বিএনপি’র আহ্বায়ক কমিটির সদস্য তপন সাংবাদিকতায় কৃতিত্বের পুরস্কার পেলেন জুনেদ ফারহান

গ্যাস লিকেজ থেকে স্ত্রী-ছেলের পর দগ্ধ স্বামীর মৃত্যু

আমাদের কথা ডেস্ক
  • আপডেট : শনিবার, ২৭ নভেম্বর, ২০২১

নিউজ ডেস্ক: রাজধানীর মুগদায় একটি বাসায় গ্যাস লিকেজ থেকে আগুনে একই পরিবারের ৪ জন দগ্ধের ঘটনায় স্ত্রী সন্তানের পর মারা গেলেন স্বামী সুধাংশু বৌদ্ধ (৩৬)।

আজ শনিবার ভোর ৫টার দিকে শেখ হাসিনা বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে মারা যান তিনি।

ইনস্টিটিউটের জরুরি বিভাগের আবাসিক সার্জন ডা. এসএম আইউব হোসেন মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, তার শরীরের ৩৫ শতাংশ দগ্ধ ছিল। বর্তমানে ২৫ শতাংশ দগ্ধ নিয়ে তার শাশুড়ি সেফালী রাণী বাড়ৈ(৫৫) চিকিৎসাধীন আছেন। তার অবস্থাও আশঙ্কাজনক।

তিনি আরও জানান, এর আগে মারা যান তার স্ত্রী প্রিয়াংকা (৩২) ও সন্তান অরুপ বোদ্ধ (৫)। শিশু অরুপের ৬৭ শতাংশ ও প্রিয়াংকার ৭২ শতাংশ দগ্ধ ছিল।

নিউজটি শেয়ার করুন

এই জাতীয় আরো খবর
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Maintained By Macrosys