1. ph.jayed@gmail.com : akothadesk42 :
  2. admin@amaderkatha24.com : kamader42 :
বুধবার, ১০ জুন ২০২৬, ০১:৫১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
ফ্রান্সে সংবর্ধিত হলেন যুক্তরাজ্য বিএনপি’র আহ্বায়ক কমিটির সদস্য তপন সাংবাদিকতায় কৃতিত্বের পুরস্কার পেলেন জুনেদ ফারহান এমপি মমতাজ আলোকে অভিনন্দন জানালো ‘মুন্সিগঞ্জ জেলা প্রবাসী এসোসিয়েশন’ বেদে সম্প্রদায় নিয়ে প্যারিসে তথ্য-চলচ্চিত্র “ভাসমান জীবন” প্রদর্শনী ও বাংলা নববর্ষ উদযাপন ‘স্মৃতিতে স্মরণে প্রিয় জন্মভূমি’ শিরোনামে প্যারিসে আন্তর্জাতিক কবিতা সন্ধ্যা রাজপথের সাহসী মুখ মমতাজ আলো সংগ্রামী থেকে সফল ব্যবসায়ী মিয়া মাসুদের গল্প ফাতেমা খাতুনের অর্থায়নে ‘আমাদের কথা’র উদ্যোগে ঈদ উপহার বণ্টন ফ্রান্সে বাংলাদেশি বংশোদ্ভূত নাহিদুলের প্যানেল জয়ী মিয়া মাসুদ: একজন সফল ব্যবসায়ীর পথচলার গল্প

গোপনে বিয়ে করলেন সানাই

আমাদের কথা ডেস্ক
  • আপডেট : রবিবার, ২৯ মে, ২০২২

নিউজ ডেস্ক: দেশের বহুল আলোচিত-সমালোচিত মডেল ও বিতর্কিত অভিনেত্রী সানাই মাহবুব। বিভিন্ন কারণে কিছুদিন পরপর আলোচনায় আসেন তিনি। তাকে ঘিরে জন্ম হয় নতুন নতুন আলোচনা। সামাজিক যোগাযোগমাধ্যমে খোলামেলা বিচরণ তার। কাজ করেছেন গানের মডেল ও চলচ্চিত্রের অভিনেত্রী হিসেবে। যদিও চলচ্চিত্রটি এখনও আলোর মুখ দেখেনি।

তবে গত বছর অভিনয় ছেড়ে দেওয়ার ঘোষণা দিয়েছিলেন সানাই মাহবুব। তারপর থেকেই আর আলোচনায় নেই তিনি। সামাজিক যোগাযোগমাধ্যমে সচল থাকলেও আগের মতো খোলামেলাভাবে আর দেখা যায় না তাকে।

এদিকে অভিনয়ের কোনো খবর না থাকলেও হঠাৎ চমকে দিলেন নতুন খবরে। শুক্রবার (২৭ মে) বিয়ে করলেন তিনি। পাত্রের নাম আবু সালেহ মুসা। পেশায় তিনি একজন বেসরকারি ব্যাংকে কর্মকর্তা। বর্তমানে তিনি নীলফামারী জেলার কিশোরগঞ্জ উপজেলার বাহাগিলি ইউনিয়ন দক্ষিণ দুরকুঠি এলাকার বাসিন্দা। তার পিতার নাম আনছার আলি।

প্রসঙ্গত, সানাইয়ের অধিকাংশ কাজই সমালোচিত। অশ্লীলতার অভিযোগে ২০১৯ সালে ফেব্রুয়ারিতে ডিএমপির সাইবার সিকিউরিটি অ্যান্ড ক্রাইম ইউনিটের সাইবার নিরাপত্তা ও অপরাধ দমন বিভাগে হাজিরাও দিয়েছিলেন। সে সময় মুচলেকায় সই করে ছাড়া পান। এ ছাড়া আওয়ামী লীগের এক মন্ত্রীকে বিয়ে করছেন বলে নতুন করে আলোচনায় আসেন। যদিও পরে শোনা যায় মন্ত্রী নয় এমপিকে বিয়ে করছেন। কিন্তু এমপির পরিচয় গোপন রেখেছিলেন।

নিউজটি শেয়ার করুন

এই জাতীয় আরো খবর
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Maintained By Macrosys