রবিবার, ৩০ অগাস্ট ২০২৬, ১১:৫০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
বদলে যাওয়া হিমালয়: নেপালে আকস্মিক বন্যার শিক্ষা পরীমনির গাড়ি বিতর্ক: এক মাসরুরকে বাঁচাতে আরেক মাসরুরের নাম টিকা দেওয়ার পরও কেন হামের সংক্রমণ? প্যারিসে ‘ঢাকা ক্লাব ফ্রান্স’-এর যাত্রা ফ্রান্সে ‘ফ্রাঙ্কো বাংলা সামার ফেস্টে’ গাইবেন জেমস, রাহুল আনন্দসহ জনপ্রিয় শিল্পীরা ফ্রান্সে ‘শাহ্ গ্রুপ ও অফিওরা’-এর যৌথ আয়োজনে ২ আগস্ট মঞ্চ মাতাবেন ‘জেমস’ নীরব মহামারী হেপাটাইটিস কর্মসংস্থান তৈরির লক্ষ্যে SAF-এর সম্পূর্ণ বিনামূল্যের সুশি প্রশিক্ষণ কার্যক্রমের শুভ সূচনা ফ্রান্সসহ ইউরোপীয় দেশসমূহে দাবদাহ: কারণ, প্রভাব ও করণীয় ফ্রান্সে সংবর্ধিত হলেন যুক্তরাজ্য বিএনপি’র আহ্বায়ক কমিটির সদস্য তপন

গাজীপুরের সাফারি পার্কে পড়ে আছে যুবকের লাশ

আমাদের কথা ডেস্ক
  • আপডেট : মঙ্গলবার, ৩০ মার্চ, ২০২১

নিউজ ডেস্ক: গাজীপুরে বঙ্গবন্ধু শেখ মুজিব সাফারি পার্কের সীমানা প্রাচীরের ভেতর থেকে গলায় প্যান্টের বেল্ট বাঁধা অবস্থায় অজ্ঞাত এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ।

পার্কের ভারপ্রাপ্ত কর্মকর্তা তবিবুর রহমান বলেন, পার্কের দক্ষিণ-পূর্ব দিকে ইন্দ্রপুরের শেষ সীমান্তে স্থানীয় গ্রাম পুলিশ সারোয়ার ওই যুবকের লাশ পড়ে থাকার খবর পেয়ে আমাকে জানান। পরে বিষয়টি শ্রীপুর থানা পুলিশকে অবগত করা হয়। তাৎক্ষণিকভাবে তার পরিচয় পাওয়া যায়নি।

তিনি জানান, গলায় প্যান্টের বেল্ট ও হলুদ রঙয়ের জামা বাঁধা ছিলো ও মুখ স্কচটেপ দিয়ে আটকানো ছিলো। তার পরনে সাদা সার্ট, ছাই রঙয়ের প্যান্ট, কালো চামড়ার জুতা ছিলো।

লাশ উদ্ধারের সময় তার নাক দিয়ে তাজা রক্তক্ষরণের আলামত রয়েছে। ধারণা করা হচ্ছে, সোমবার রাতের শেষ দিকে অন্যত্র শ্বাসরোধে হত্যা করে লাশটি পার্কের সীমানা প্রাচীরের ওপর দিয়ে ভেতরে ফেলে রাখা হয়েছে।

শ্রীপুর থানার এসআই আমজাদ শেখ জানান, মঙ্গলবার সকাল ৯টার দিকে লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

নিউজটি শেয়ার করুন

এই জাতীয় আরো খবর
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Maintained By Macrosys