1. ph.jayed@gmail.com : akothadesk42 :
  2. admin@amaderkatha24.com : kamader42 :
শুক্রবার, ০৮ মে ২০২৬, ০৪:১৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
বেদে সম্প্রদায় নিয়ে প্যারিসে তথ্য-চলচ্চিত্র “ভাসমান জীবন” প্রদর্শনী ও বাংলা নববর্ষ উদযাপন ‘স্মৃতিতে স্মরণে প্রিয় জন্মভূমি’ শিরোনামে প্যারিসে আন্তর্জাতিক কবিতা সন্ধ্যা রাজপথের সাহসী মুখ মমতাজ আলো সংগ্রামী থেকে সফল ব্যবসায়ী মিয়া মাসুদের গল্প ফাতেমা খাতুনের অর্থায়নে ‘আমাদের কথা’র উদ্যোগে ঈদ উপহার বণ্টন ফ্রান্সে বাংলাদেশি বংশোদ্ভূত নাহিদুলের প্যানেল জয়ী মিয়া মাসুদ: একজন সফল ব্যবসায়ীর পথচলার গল্প মানবতার আলো ছড়াচ্ছে শাহ ওয়েলফেয়ার ফাউন্ডেশন ৫৫০ পরিবারের মাঝে ইফতার ও ঈদ সামগ্রী বিতরণ শাহ ওয়েলফেয়ার ফাউন্ডেশনের আগামী ১৭মার্চ প্রকাশক ফাতেমা খাতুনের অর্থায়নে ঈদ সামগ্রী বিতরণ

ক্ষমা চাইল গুগল

আমাদের কথা ডেস্ক
  • আপডেট : মঙ্গলবার, ২৪ ডিসেম্বর, ২০১৯

নিউজ ডেস্ক: গুগল তার ব্রাউজার ক্রোমের সর্বশেষ (৭৯ তম) আপডেট স্থগিত করেছে। তথ্য মুছে যাওয়ার অভিযোগে পাওয়ার পর এ ব্যবস্থা গ্রহণ করে সংস্থাটি। সংবাদ মাধ্যম আইএএনএস জানায়, গুগলের অ্যান্ড্রয়েড ওয়েব ভিউ ফিচারে এক ধরনের বাগের কারণে এই সমস্যাটি হয়ে থাকতে পারে।

এক বিবৃতিও প্রকাশ করে ক্রোম ব্যবহারকারীদের ভোগান্তিতে ফেলার জন্য ক্ষমা চেয়েছে মার্কিন সার্চ জায়ান্ট খ্যাত প্রতিষ্ঠানটি।

প্রযুক্তিবিষয়ক সাইট সিনেটের খবরে বলা হয়েছে, আদতে কোনো অ্যাপের ডেটা মুছে দেয়নি ক্রোম ৭৯ আপডেট ও সংশ্লিষ্ট ওয়েবভিউ সংস্করণ। ক্রোম ৭৯ আপডেট আসার পর পুরোনো ডেটায় প্রবেশাধিকার হারিয়ে ফেলেছিল বেশ কিছু অ্যাপ। ফলে ব্যবহারকারীদের ডিভাইসে আগে থেকে সেভ করে রাখা গেইম, ইন-গেইম বোনাসের মতো বিষয়গুলো সমস্যা করা শুরু করেছিল।

ক্রোমের ওই সমস্যার কারণে ক্ষতিগ্রস্থ হয়েছিল অনেক প্রোগামিং ইন্টারফেইসও। এরকম ইন্টারফেইসের মধ্যে রয়েছে অ্যাপক্যাশ, ফাইল সিস্টেম, লোকাল স্টোরেজ, ইনডেক্স ডিবি, ওয়েবএসকিউএল ইত্যাদি। ব্রাউজারের মাধ্যমে ইন্টারফেইসগুলোতে ডেটা সংরক্ষণ করতেন অনেক ডেভেলপার।

ক্রোমের একজন প্রকৌশলী জানায়, আমরা এই বিষয়টি নিয়ে আলোচনা করছি। এর সমাধানের জন্য প্রথমে, মাইগ্রেশনকে ধারাবাহিক রেখে হারিয়ে যাওয়া ফাইলগুলোকে নতুন লোকেশনে পাঠাতে হবে। এরপর মাইগ্রেশন থেকে প্রত্যাবর্তন করে ফাইলগুলোকে আবারও আগের জায়গায় নিয়ে আসতে হবে। গুগলের ডেভেলপাররা জানায়, তারা মূলত ক্রোমের ৭৯তম সংস্করণের ডিরেক্টরিতে লোকাল স্টোরেজের ফাইলগুলোকে সরাতে ভুলে গিয়েছিল।

নিউজটি শেয়ার করুন

এই জাতীয় আরো খবর
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Maintained By Macrosys