1. ph.jayed@gmail.com : akothadesk42 :
  2. admin@amaderkatha24.com : kamader42 :
শনিবার, ২৭ জুন ২০২৬, ১২:০০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
ফ্রান্সসহ ইউরোপীয় দেশসমূহে দাবদাহ: কারণ, প্রভাব ও করণীয় ফ্রান্সে সংবর্ধিত হলেন যুক্তরাজ্য বিএনপি’র আহ্বায়ক কমিটির সদস্য তপন সাংবাদিকতায় কৃতিত্বের পুরস্কার পেলেন জুনেদ ফারহান এমপি মমতাজ আলোকে অভিনন্দন জানালো ‘মুন্সিগঞ্জ জেলা প্রবাসী এসোসিয়েশন’ বেদে সম্প্রদায় নিয়ে প্যারিসে তথ্য-চলচ্চিত্র “ভাসমান জীবন” প্রদর্শনী ও বাংলা নববর্ষ উদযাপন ‘স্মৃতিতে স্মরণে প্রিয় জন্মভূমি’ শিরোনামে প্যারিসে আন্তর্জাতিক কবিতা সন্ধ্যা রাজপথের সাহসী মুখ মমতাজ আলো সংগ্রামী থেকে সফল ব্যবসায়ী মিয়া মাসুদের গল্প ফাতেমা খাতুনের অর্থায়নে ‘আমাদের কথা’র উদ্যোগে ঈদ উপহার বণ্টন ফ্রান্সে বাংলাদেশি বংশোদ্ভূত নাহিদুলের প্যানেল জয়ী

কোভিড: তরুণ ফটোগ্রাফার অয়নের মৃত্যু

আমাদের কথা ডেস্ক
  • আপডেট : বৃহস্পতিবার, ২২ জুলাই, ২০২১

নিউজ ডেস্ক: সৈয়দ সাফিউল বাশার অয়ন, তরুণ এ ফটোগ্রাফার দেশের বিনোদন মহলে বেশ জনপ্রিয়। তার ক্যামেরার সামনে হালের জনপ্রিয় সব মডেল অভিনয় শিল্পীরাই দাঁড়িয়েছেন। তাদেরসহ বন্ধুমহল ও স্বজনদের কাছে অয়ন ছিলেন সবসবয় হাস্যোজ্জ্বল একজন মানুষ। শো-বিজ পাড়ায়ও তিনি বেশ পরিচিত তিনি। আজ সোমবার মারা গেছেন তিনি।

করোনাভাইরাসে আক্রান্ত হয়ে গত ১৬ জুলাই রাজধানীর গ্রিন লাইফ হাসপাতালে ভর্তি হন অয়ন। এর আগে গত ৬ এপ্রিল তার করোনা পজিটিভ ধরা পড়ে। গ্রিন লাইফ হাসপাতাল থেকে গত ১৭ জুলাই তাকে রাজধানীর টেকনিকেল এলাকার বিআইএইচএস জেনারেল হাসপাতালের আইসিইউতে ভর্তি করা হয়। সেখানেই আজ সোমবার দুপুর ১২.১০ মিনিটে তার মৃত্যু হয়।

এর আগে চিকিৎসকরা জানান, করোনায় অয়নের ফুসফুসে সংক্রমণের কথা জানান। এ ছাড়া কিডনি ড্যামেজ’র শিকার হন। মস্তিষ্কে অক্সিজেন কম পাওয়ার পাশাপাশি এক ধরনের এসিড পুরো শরীরে ছড়িয়ে পড়ার কথা জানান। আজ তার ডায়ালাইসিস শুরু হওয়ার কথা ছিল। তবে সকালের দিকে চিকিৎসকরা অয়নের শারীরিক অবনতির কথা জানান। ব্লাড প্রেশার কম ও পালস না পাওয়ার কথা তার পরিবারকে জানান।

অয়নের ভাই সৈয়দ অনিক এসব তথ্য নিশ্চিত করেছেন। তিনি আরও জানান, অয়নের মরদেহ দুপুরে মোহাম্মদপুর আদাবরে তাদের বাসায় নিয়ে যাওয়া হয়। পরে রায়েরবাজার কবরস্থানে তাকে দাফন করা হয়।

সর্বশেষ ক্যানভাস ম্যাগাজিনের নিজস্ব চিত্রগ্রাহক হিসেবে কাজ করছিলেন সৈয়দ অয়ন।

নিউজটি শেয়ার করুন

এই জাতীয় আরো খবর
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Maintained By Macrosys