মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩:২৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
দালালের সাহায্যে নয়, বৈধ পথে ইতালি যাওয়ার সুযোগ ১০ হাজার বাংলাদেশির বদলে যাওয়া হিমালয়: নেপালে আকস্মিক বন্যার শিক্ষা পরীমনির গাড়ি বিতর্ক: এক মাসরুরকে বাঁচাতে আরেক মাসরুরের নাম টিকা দেওয়ার পরও কেন হামের সংক্রমণ? প্যারিসে ‘ঢাকা ক্লাব ফ্রান্স’-এর যাত্রা ফ্রান্সে ‘ফ্রাঙ্কো বাংলা সামার ফেস্টে’ গাইবেন জেমস, রাহুল আনন্দসহ জনপ্রিয় শিল্পীরা ফ্রান্সে ‘শাহ্ গ্রুপ ও অফিওরা’-এর যৌথ আয়োজনে ২ আগস্ট মঞ্চ মাতাবেন ‘জেমস’ নীরব মহামারী হেপাটাইটিস কর্মসংস্থান তৈরির লক্ষ্যে SAF-এর সম্পূর্ণ বিনামূল্যের সুশি প্রশিক্ষণ কার্যক্রমের শুভ সূচনা ফ্রান্সসহ ইউরোপীয় দেশসমূহে দাবদাহ: কারণ, প্রভাব ও করণীয়

কুলাউড়ায় ট্রেনের বগি লাইনচ্যুত: সারাদেশের সঙ্গে যোগাযোগ বন্ধ

আমাদের কথা ডেস্ক
  • আপডেট : মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর, ২০২০

নিউজ ডেস্ক: মৌলভীবাজারের কুলাউড়ার ভাটেরা স্টেশনের কাছে তেলবাহী একটি ট্রেনের বগি লাইনচ্যুত হয়েছে। এর ফলে সিলেটের সঙ্গে ঢাকা-চট্টগ্রামসহ সারাদেশের রেল যোগাযোগ বন্ধ হয়ে গেছে। মঙ্গলবার সকাল সাড়ে ৮টার দিকে ট্রেন লাইনচ্যুতির ঘটনা ঘটে।

সিলেট রেলওয়ে স্টেশন সূত্রে জানা গেছে, মঙ্গলবার সকাল সাড়ে ৮টায় ৯৫২ নম্বর চট্টগ্রাম অভিমুখী তেলবাহী খালি ট্রেনটি সিলেটের মাইজগাঁও পার হয়ে ভাটেরা রেলস্টেশনের কাছে পৌঁছালে একটি খালি বগি হঠাৎ লাইনচ্যুত হয়ে যায়।

তেলবাহী এ ট্রেনটি সিলেটে জ্বালানি তেল দিয়ে খালি ওয়াগন নিয়ে চট্টগ্রাম ফিরছিল। দুর্ঘটনায় ট্রেনের বড় ধরনের কোনো ক্ষয়ক্ষতি হয়নি বলে জানা গেছে।

এ ব্যাপারে সিলেট রেলস্টেশন ম্যানেজার খলিলুর রহমান বলেন, সিলেটের মাইজগাঁও পার হয়ে মৌলভীবাজারের কুলাউড়ার ভাটেরা রেলস্টেশনের কাছে পৌঁছালে তেলবাহী ট্রেনের একটি খালি ওয়াগন হঠাৎ লাইনচ্যুত হয়।

তিনি আরো বলেন, রেললাইন স্বাভাবিক করতে উদ্ধারকারী রিলিফ ট্রেন ঘটনাস্থলে পাঠানো হয়েছে। এটি পৌঁছে লাইনচ্যুত ট্রেন অপসারণ করে ক্ষতিগ্রস্ত রেললাইন মেরামত করে দিলেই যোগাযোগ স্বাভাবিক হবে।

নিউজটি শেয়ার করুন

এই জাতীয় আরো খবর
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Maintained By Macrosys