মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ০১:৫২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
পরীমনির গাড়ি বিতর্ক: এক মাসরুরকে বাঁচাতে আরেক মাসরুরের নাম টিকা দেওয়ার পরও কেন হামের সংক্রমণ? প্যারিসে ‘ঢাকা ক্লাব ফ্রান্স’-এর যাত্রা ফ্রান্সে ‘ফ্রাঙ্কো বাংলা সামার ফেস্টে’ গাইবেন জেমস, রাহুল আনন্দসহ জনপ্রিয় শিল্পীরা ফ্রান্সে ‘শাহ্ গ্রুপ ও অফিওরা’-এর যৌথ আয়োজনে ২ আগস্ট মঞ্চ মাতাবেন ‘জেমস’ নীরব মহামারী হেপাটাইটিস কর্মসংস্থান তৈরির লক্ষ্যে SAF-এর সম্পূর্ণ বিনামূল্যের সুশি প্রশিক্ষণ কার্যক্রমের শুভ সূচনা ফ্রান্সসহ ইউরোপীয় দেশসমূহে দাবদাহ: কারণ, প্রভাব ও করণীয় ফ্রান্সে সংবর্ধিত হলেন যুক্তরাজ্য বিএনপি’র আহ্বায়ক কমিটির সদস্য তপন সাংবাদিকতায় কৃতিত্বের পুরস্কার পেলেন জুনেদ ফারহান

কালবৈশাখী ঝড় হতে পারে আগামী সপ্তাহে

আমাদের কথা ডেস্ক
  • আপডেট : বুধবার, ২২ এপ্রিল, ২০২০

নিউজ ডেস্ক: চলতি মাসের (এপ্রিল) যে কয়দিন বাকি আছে, প্রতিদিনই দেশের বিভিন্ন জেলায় ঝড়-বৃষ্টির আভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। কোথাও দমকা থেকে ঝোড়ো হাওয়া, কোথাও শিলা বৃষ্টি এবং কোথাও কোথাও বজ পাতও হতে পারে। প্রাক-বর্ষার অংশ হিসেবে দেশের বিভিন্ন স্থানে কালবৈশাখীর পূর্বাভাসও দেওয়া হয়েছে।

আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, দেশের বিভিন্ন জেলার ওপর দিয়ে ঘণ্টায় ৫০ থেকে ৭০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। তা ছাড়া চলতি মাসের শেষের দিকে বঙ্গোপসাগরে একাধিক নিম্নচাপ এবং একটি ঘূর্ণিঝড় হতে পারে।

আবহাওয়াবিদ ওমর ফারুক গণমাধ্যমকে বলেন, খুলনা বিভাগ ছাড়া বাকি ৭টি বিভাগেই চলতি মাসের বাকি দিনগুলোয় ঝড়-বৃষ্টি থাকবে। শিলাবৃষ্টি ও বজ্রপাত হবে দেশের বিভিন্ন স্থানে।

আবহাওয়া অফিসের পূর্বাভাসে বলা হয়েছে, মৌসুমের স্বাভাবিক লঘুচাপ বঙ্গোপসাগরে অবস্থান করছে। ঢাকা, ময়মনসিংহ, রাজশাহী, সিলেট, চট্টগ্রাম, বরিশাল ও রংপুর বিভাগের অনেক জায়গায় আজ বুধবার দমকা ও ঝোড়ো হাওয়াসহ শিলাবৃষ্টি হবে।

নিউজটি শেয়ার করুন

এই জাতীয় আরো খবর
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Maintained By Macrosys