1. ph.jayed@gmail.com : akothadesk42 :
  2. admin@amaderkatha24.com : kamader42 :
রবিবার, ২৪ মে ২০২৬, ১০:০৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
ফ্রান্সে সংবর্ধিত হলেন যুক্তরাজ্য বিএনপি’র আহ্বায়ক কমিটির সদস্য তপন সাংবাদিকতায় কৃতিত্বের পুরস্কার পেলেন জুনেদ ফারহান এমপি মমতাজ আলোকে অভিনন্দন জানালো ‘মুন্সিগঞ্জ জেলা প্রবাসী এসোসিয়েশন’ বেদে সম্প্রদায় নিয়ে প্যারিসে তথ্য-চলচ্চিত্র “ভাসমান জীবন” প্রদর্শনী ও বাংলা নববর্ষ উদযাপন ‘স্মৃতিতে স্মরণে প্রিয় জন্মভূমি’ শিরোনামে প্যারিসে আন্তর্জাতিক কবিতা সন্ধ্যা রাজপথের সাহসী মুখ মমতাজ আলো সংগ্রামী থেকে সফল ব্যবসায়ী মিয়া মাসুদের গল্প ফাতেমা খাতুনের অর্থায়নে ‘আমাদের কথা’র উদ্যোগে ঈদ উপহার বণ্টন ফ্রান্সে বাংলাদেশি বংশোদ্ভূত নাহিদুলের প্যানেল জয়ী মিয়া মাসুদ: একজন সফল ব্যবসায়ীর পথচলার গল্প

করোনা ভাইরাস: ফ্রান্সে একজনের মৃত্যু

আমাদের কথা ডেস্ক
  • আপডেট : বৃহস্পতিবার, ২৭ ফেব্রুয়ারী, ২০২০

নিউজ ডেস্ক: প্রথমবারের মতো ইউরোপের দেশ ফ্রান্সে করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে একজন ৬০ বছর বয়সী বৃদ্ধের মৃত্যু হয়েছে। ওই ব্যক্তির মৃত্যুর খবর জানিয়ে আন্তর্জাতিক গণমাধ্যম সিএনএন।

বুধবার ফ্রান্সের স্বাস্থ্য বিষয়ক কর্তৃপক্ষের মহাপরিচালক জেরোম সালমন এ তথ্য জানিয়েছে। সলোমন বলেন, পিটি সালপেটেরি হাসপাতালে ৬০ বছর বয়সী এক বৃদ্ধ মৃত্যু বরণ করেছেন। করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে এইটি ফ্রান্সের প্রথম কোন মৃতের খবর।

তিনি আরও বলেন, এছাড়াও পৃথক দুই জায়গায় আরো দুইজন করোনা ভাইরাস (কোভিড-১৯) দ্বারা আক্রান্ত হয়েছেন। এদের একজন হলেন ৫৫ বছর বয়সী ফ্রান্সের নাগরিক, যিনি আমেইনে এক হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। তার অবস্থাও আশঙ্কাজনক। অপর দিকে স্ট্র্যসবার্গে ৩৬ বছর বয়সী ফ্রেন্স নাগরিক করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন। তিনি এর আগে ইতালির একটি অঞ্চল লোম্বার্ডিতে ছিলেন, যেখানে ২৫০ এর বেশি লোক করোনা ভাইরাসে আক্রান্ত ছিলেন।

প্রসঙ্গত, শুধু ফ্রান্স নয় কানাডা, যুক্তরাষ্ট্র, থাইল্যান্ড, দক্ষিণ কোরিয়া, জাপান, নেপাল, সিঙ্গাপুর, ভিয়েতনাম, অস্ট্রেলিয়া, তাইওয়ান ও হংকংসহ আরও প্রায় ২৫ দেশে ইতোমধ্যেই ছড়িয়েছে কোভিড-১৯ ভাইরাসের প্রাদুর্ভাব।

নিউজটি শেয়ার করুন

এই জাতীয় আরো খবর
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Maintained By Macrosys