1. ph.jayed@gmail.com : akothadesk42 :
  2. admin@amaderkatha24.com : kamader42 :
মঙ্গলবার, ১০ ফেব্রুয়ারী ২০২৬, ০১:৫৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
নিকন ফিল্ম ফেস্টিভ্যালে বাংলাদেশি নির্মাতা সৈয়দ সাহিলের শর্ট ফিল্ম ‘আনসিন’ ফ্রান্সে বিএনপির সুনামগঞ্জ-৫ আসনের প্রার্থী কলিম উদ্দিেনর মতবিনিময় সভা জিয়াউর রহমান ও বেগম জিয়ার কবর জিয়ারত ফ্রান্স, পর্তুগাল ও ইউরোপ বিএনপির নেতৃবৃন্দের সরকারি চাকরীজীবীরা কোনো পক্ষ নিতে পারবেন না নতুন ঠিকানায় লাকর্নভে বাংলা অটো ইকোল-এর উদ্বোধন মেক্সিকোতে ৬.৫ মাত্রার ভূমিকম্প, ব্রিফিং ছেড়ে বেরিয়ে গেলেন প্রেসিডেন্ট কখনো আপস করেননি খালেদা জিয়া খালেদা জিয়া: বাংলাদেশের ইতিহাসের অবিচ্ছেদ্য অংশ খালেদা জিয়ার মৃত্যুতে বিশ্বনেতাদের শোক একটি নিরাপদ বাংলাদেশ গড়ে তুলতে চাই : তারেক রহমান

করোনা নিয়ম না মানায় অস্ট্রেলিয়ান মন্ত্রীর অর্থদণ্ড

আমাদের কথা ডেস্ক
  • আপডেট : শুক্রবার, ১০ এপ্রিল, ২০২০

নিউজ ডেস্ক: ভয়াবহ করোনাভাইরাসের বিস্তার ঠেকাতে দেশজুড়ে কঠোর যাতায়াত নিষেধাজ্ঞা আরোপ করেছে অস্ট্রেলিয়া সরকার। কিন্তু সরকারের এই নিষেধাজ্ঞা অমান্য করেছেন নিউ সাউথ ওয়েলস রাজ্যের শিল্পকলামন্ত্রী ডন হারউইন। এ কারণে ওই মন্ত্রীকে জরিমানা করেছে দেশটির পুলিশ।

জানা যায়, ডন হারউইন গত কয়েক সপ্তাহ ধরে তার সিডনির শহরতলির বাড়ি থেকে অবকাশকালীন বাড়িতে খামাখাই যাতায়াত করেছেন। এই ঘটনা প্রকাশ পাওয়ার পরই তার বিরুদ্ধে ব্যবস্থা নিতে তৎপর হয় পুলিশ প্রশাসন।

জানা যায়, গত বৃহস্পতিবার তাকে ১ হাজার ডলার জরিমানা করেছে স্থানীয় পুলিশ। এ ঘটনায় ক্ষমাও চেয়েছেন শিল্পকলামন্ত্রী ডন হারউইন।

তিনি বলেন, ‘এ ঘটনায় আমি সবার কাছে ক্ষমাপ্রার্থী।’ বর্তমানে তিনি সিডনির বাড়িতেই অবস্থান করছেন।

এদিকে করোনায় অস্ট্রেলিয়ার সবচেয়ে ক্ষতিগ্রস্ত রাজ্যটি হচ্ছে নিউ সাউথ ওয়েলস। যে কারণে সেখানকার জনগণের ওপর যাতায়াত নিষেধাজ্ঞা জারি করা হয়েছে।

অস্টেলিয়ার মোট ১৩ হাজার ২৪৪ জন মানুষ করোনায় আক্রান্ত হয়েছেন। দেশটিতে মারা গেছেন আরও ২৯৫ জন।

নিউজটি শেয়ার করুন

এই জাতীয় আরো খবর
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Maintained By Macrosys