রবিবার, ১৬ অগাস্ট ২০২৬, ০৪:২৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
টিকা দেওয়ার পরও কেন হামের সংক্রমণ? প্যারিসে ‘ঢাকা ক্লাব ফ্রান্স’-এর যাত্রা ফ্রান্সে ‘ফ্রাঙ্কো বাংলা সামার ফেস্টে’ গাইবেন জেমস, রাহুল আনন্দসহ জনপ্রিয় শিল্পীরা ফ্রান্সে ‘শাহ্ গ্রুপ ও অফিওরা’-এর যৌথ আয়োজনে ২ আগস্ট মঞ্চ মাতাবেন ‘জেমস’ নীরব মহামারী হেপাটাইটিস কর্মসংস্থান তৈরির লক্ষ্যে SAF-এর সম্পূর্ণ বিনামূল্যের সুশি প্রশিক্ষণ কার্যক্রমের শুভ সূচনা ফ্রান্সসহ ইউরোপীয় দেশসমূহে দাবদাহ: কারণ, প্রভাব ও করণীয় ফ্রান্সে সংবর্ধিত হলেন যুক্তরাজ্য বিএনপি’র আহ্বায়ক কমিটির সদস্য তপন সাংবাদিকতায় কৃতিত্বের পুরস্কার পেলেন জুনেদ ফারহান এমপি মমতাজ আলোকে অভিনন্দন জানালো ‘মুন্সিগঞ্জ জেলা প্রবাসী এসোসিয়েশন’

করোনা: ঝুঁকিতে ধূমপায়ীরা

আমাদের কথা ডেস্ক
  • আপডেট : মঙ্গলবার, ৭ জুলাই, ২০২০

নিউজ ডেস্ক: প্রায় সবাই এখন করোনা সংক্রমণের ঝুঁকিতে রয়েছে। বিশেষ করে যারা পূর্ব থেকেই হৃদরোগ ও ফুসফুসের সমস্যায় ভুগছেন তাদের অবস্থা সবচেয়ে বিপজ্জনক। মায়ো ক্লিনিক পালমোনোলজিস্ট এবং ক্রিটিক্যাল কেয়ার মেডিসিন বিশেষজ্ঞ ডা. নীল প্যাটেল বলেছেন, যেসব ব্যক্তি তামাকজাত দ্রব্য সেবন করেন তারা যদি করোনাভাইরাসে সংক্রমিত হন তবে অন্যদের চেয়ে বেশি অসুস্থ হয়ে পরবেন।

তিনি বলেছেন, ধূমপান আপনাকে করোনার জন্য আরো বেশি সংবেদনশীল করে তোলে, কারণ এটি আপনার ফুসফুসের প্রাকৃতিক প্রতিরক্ষা ব্যবস্থার কিছু ক্ষতি করে।’ তার মতে ‘বাস্পীয়করণের কারণেই এমনটি হয়ে থাকে’।

সম্প্রতি চীনের জাতীয় স্বাস্থ্য ইনস্টিটউটস থেকে প্রকাশিত একটি ব্লগে করোনার প্রাথমিক পর্যায় নিয়ে আলোচনা করা হয়েছে। সেখানে বলা হয়েছে, অধূমপায়ীরা তুলনামুলকভাবে ধূমপায়ীদের চেয়ে কম মাত্রায় গুরুতর রোগে আক্রান্ত হন।

করোনায় আক্রান্ত ব্যক্তির উপর ধূমপান বা বাস্পীয়করণ কী ধরনের প্রভাব ফেলে তা সঠিকভাবে নিরুপনে আরো গবেষণা প্রয়োজন, তবে ডা. প্যাটেল বলেছেন, নিরাপদ থাকার জন্য আপাতত ধূমপান থেকে বিরত থাকাই উত্তম।

ধূমপান কীভাবে ফুসফুসকে ঝুঁকিতে ফেলেছে
ডা. প্যাটেল বলেছেন, ধূমপান বা বাস্পীয়করণ ফুসফূসের সিলিয়াকে ধ্বংশ করে ফেলে। সিলিয়া খুবই ক্ষুদ্রাকৃতির, চুলের মতো একটি বস্তু যা ভাইরাস এবং এর ধ্বংসাবশেষ আটকাতে সহায়তা করে। কোন কারণে সিলিয়া সরে গেলে বা ধ্বংশ হলে সহজেই ফুসফুস সংক্রমনের ঝুঁকি থাকে।

নিউজটি শেয়ার করুন

এই জাতীয় আরো খবর
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Maintained By Macrosys