1. ph.jayed@gmail.com : akothadesk42 :
  2. admin@amaderkatha24.com : kamader42 :
শনিবার, ২৭ জুন ২০২৬, ০৭:৫৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
ফ্রান্সসহ ইউরোপীয় দেশসমূহে দাবদাহ: কারণ, প্রভাব ও করণীয় ফ্রান্সে সংবর্ধিত হলেন যুক্তরাজ্য বিএনপি’র আহ্বায়ক কমিটির সদস্য তপন সাংবাদিকতায় কৃতিত্বের পুরস্কার পেলেন জুনেদ ফারহান এমপি মমতাজ আলোকে অভিনন্দন জানালো ‘মুন্সিগঞ্জ জেলা প্রবাসী এসোসিয়েশন’ বেদে সম্প্রদায় নিয়ে প্যারিসে তথ্য-চলচ্চিত্র “ভাসমান জীবন” প্রদর্শনী ও বাংলা নববর্ষ উদযাপন ‘স্মৃতিতে স্মরণে প্রিয় জন্মভূমি’ শিরোনামে প্যারিসে আন্তর্জাতিক কবিতা সন্ধ্যা রাজপথের সাহসী মুখ মমতাজ আলো সংগ্রামী থেকে সফল ব্যবসায়ী মিয়া মাসুদের গল্প ফাতেমা খাতুনের অর্থায়নে ‘আমাদের কথা’র উদ্যোগে ঈদ উপহার বণ্টন ফ্রান্সে বাংলাদেশি বংশোদ্ভূত নাহিদুলের প্যানেল জয়ী

করোনা জয়ের দ্বারপ্রান্তে ইতালি

আমাদের কথা ডেস্ক
  • আপডেট : মঙ্গলবার, ২৯ জুন, ২০২১

নিউজ ডেস্ক: মহামারী করোনাভাইরাস মোকাবিলায় জয়ের পথে রয়েছে ইউরোপের দেশ ইতালি। গতকাল সোমবার ছিল দেশটির জন্য একটি বিশেষ দিন। কারণ, দীর্ঘ দেড় বছর পর দেশটিতে মাস্ক মুক্ত হয়ে নাগরিকদের বাইরে যাওয়ার অনুমতি মেলেছে এদিন। একইসঙ্গে দেশটিতে গতকাল ‘নিম্নঝুঁকিপূর্ণ’ অঞ্চল হিসাবেও ঘোষণা করা হয়েছে। মৃত্যুপুরী থেকে ফিরে আসা দেশটির জাতির জন্য দিনটি একটি মাইলফলক হিসেবে বিবেচিত করেছে ইতালি সরকার।

করোনার প্রকোপ শুরু হওয়ার পর থেকে ইতালির বিভিন্ন শহরের রাস্তায় রাস্তায় লাশের সারি দেখা গেছে। বার্গামো শহরের রাস্তায় সারি সারি লাশের গাড়ি ও মর্গে উপচে পড়া কফিন পরিবহনের সেনাবাহিনীর ছবি বিশ্বজুড়ে ভীতি সৃষ্টি করেছিল। করোনার ভয়াল থাবায় দেশটিতে ধাপে ধাপে দেওয়া হয়েছিল লকডাউন।

সরকারের নৈপুণ্য পারদর্শিতায় করোনা পরিস্থিতি উন্নতি হতে থাকায় ধীরে ধীরে স্বাভাবিক হতে শুরু করে ইতালি। প্রাণ ফিরে আসে জনজীবনে। ধাপে ধাপে সরকারের দেওয়া বিধিনিষেধ শিথিল করা হয়। চালু করা হয় সকল ব্যবসা প্রতিষ্ঠান।

দেশটির স্থানীয় পত্রিকাগুলো বলছে, গতকাল পর্যন্ত দেশে মাস্ক পরিধানে বাধ্যবাধকতা ছিল। সেটি শিথিল করা হয়েছে। তবে সর্বত্র মাস্কের ওপর বাধ্যবাধকতা তুলে নেওয়া হয়নি। ঘর থেকে বের হলে মাস্ক সঙ্গে রাখার পরামর্শ দেওয়া হয়েছে জনগণকে। অধিক ভিড়, সংক্রমণের ঝুঁকিপূর্ণ এলাকা এবং বিশাল জনসমাগমে মাস্ক পরিধানের নির্দেশনাও দেওয়া হয়েছে।

গতকাল থেকে কার্যকর হওয়া এক আদেশে দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয় ২০টি অঞ্চলকে ‘হোয়াইট জোন’ ঘোষণা করেছে। এ ঘোষণায় ইতালির স্বাস্থ্য মন্ত্রণালয় বলছে, দেশে এখন পর্যন্ত কোভিড টিকা নিয়েছে এক-তৃতীয়াংশ নাগরিক। এ ছাড়া গত রোববার পর্যন্ত দেশটিতে করোনায় প্রাণ হারিয়েছে ১ লাখ ২৭ হাজার ৫০০ জন, আক্রান্তের সংখ্যা ৪২ লাখ ৫৮ হাজার ৪৫৬।

নিউজটি শেয়ার করুন

এই জাতীয় আরো খবর
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Maintained By Macrosys