1. ph.jayed@gmail.com : akothadesk42 :
  2. admin@amaderkatha24.com : kamader42 :
শুক্রবার, ০৮ মে ২০২৬, ০৩:৫৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
বেদে সম্প্রদায় নিয়ে প্যারিসে তথ্য-চলচ্চিত্র “ভাসমান জীবন” প্রদর্শনী ও বাংলা নববর্ষ উদযাপন ‘স্মৃতিতে স্মরণে প্রিয় জন্মভূমি’ শিরোনামে প্যারিসে আন্তর্জাতিক কবিতা সন্ধ্যা রাজপথের সাহসী মুখ মমতাজ আলো সংগ্রামী থেকে সফল ব্যবসায়ী মিয়া মাসুদের গল্প ফাতেমা খাতুনের অর্থায়নে ‘আমাদের কথা’র উদ্যোগে ঈদ উপহার বণ্টন ফ্রান্সে বাংলাদেশি বংশোদ্ভূত নাহিদুলের প্যানেল জয়ী মিয়া মাসুদ: একজন সফল ব্যবসায়ীর পথচলার গল্প মানবতার আলো ছড়াচ্ছে শাহ ওয়েলফেয়ার ফাউন্ডেশন ৫৫০ পরিবারের মাঝে ইফতার ও ঈদ সামগ্রী বিতরণ শাহ ওয়েলফেয়ার ফাউন্ডেশনের আগামী ১৭মার্চ প্রকাশক ফাতেমা খাতুনের অর্থায়নে ঈদ সামগ্রী বিতরণ

করোনা: উত্তর কোরিয়ার ব্রিটিশ দূতাবাস বন্ধ ঘোষণা

আমাদের কথা ডেস্ক
  • আপডেট : বৃহস্পতিবার, ২৮ মে, ২০২০

নিউজ ডেস্ক: উত্তর কোরিয়ায় অবস্থিত ব্রিটিশ দূতাবাস সাময়িকভাবে বন্ধ করে দেওয়া হয়েছে এবং পিয়ংইয়ং থেকে দূতাবাসকর্মীদের সরিয়ে নিয়েছে যুক্তরাজ্য।

বৃহস্পতিবার (২৮ মে) বার্তাসংস্থা রয়টার্স এ তথ্য জানায়।

এক টুইটে ব্রিটিশ দূত কলিন ক্রুকস বলেন, ‘২৭ মে থেকে সাময়িকভাবে পিয়ংইয়ংয়ে অবস্থিত দূতাবাসটি বন্ধ করে দেওয়া হয়েছে এবং দূতাবাসের সব কর্মী আপাতত উত্তর কোরিয়া ত্যাগ করেছেন।’

এক বিবৃতিতে যুক্তরাজ্যের পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, এ সিদ্ধান্ত নেওয়ার কারণ দেশটিতে প্রবেশে বিধিনিষেধ থাকায় দূতাবাসের কার্যক্রম চালানো অসম্ভব হয়ে পড়েছে।

উত্তর কোরিয়ার সঙ্গে যুক্তরাজ্যের কূটনৈতিক সম্পর্ক বজায় আছে এবং যত দ্রুত সম্ভব পিয়ংইয়ংয়ে আবারও ব্রিটিশ দূতাবাস স্থাপনের কথা বলা হয়েছে এ বিবৃতিতে।

এদিকে দক্ষিণ কোরিয়ার সিউল ভিত্তিক এনকে নিউজ জানায়, ফ্লাইট বন্ধ থাকায় ব্রিটিশ কূটনীতিকরা স্থল সীমান্ত দিয়ে চীনে প্রবেশ করেছেন।

করোনা ভাইরাসের বিস্তার রোধে সব সীমান্ত বন্ধ করে দিয়েছে উত্তর কোরিয়া। বিদেশিদের কয়েক সপ্তাহ কোয়ারেন্টিনে থাকতে বাধ্য করছে দেশটি। তবে দেশটিতে করোনা ভাইরাসে আক্রান্ত কোনো রোগী শনাক্তের খবর নিশ্চিত করা হয়নি।

মার্চ মাসে জার্মানি ও ফ্রান্সসহ কয়েকটি দেশ উত্তর কোরিয়ায় তাদের দূতাবাস বন্ধ ঘোষণা করেছে এবং তাদের কূটনীতিকদের দেশে ফিরিয়ে নিয়েছে। তবে সুইডেনসহ আরও বেশ কয়েকটি দেশের দূতাবাস উত্তর কোরিয়ায় তাদের কার্যক্রম চালিয়ে যাচ্ছে।রয়টার্স

নিউজটি শেয়ার করুন

এই জাতীয় আরো খবর
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Maintained By Macrosys