1. ph.jayed@gmail.com : akothadesk42 :
  2. admin@amaderkatha24.com : kamader42 :
রবিবার, ১৪ ডিসেম্বর ২০২৫, ০৮:০১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
বাংলাদেশের প্রথম ‘সার্টিফায়েড ব্রডকাস্ট টেকনোলজিস্ট’ সালাউদ্দিন সেলিম এফবিসিসিআই–কে আধুনিকীকরণ: ডিজিটাল ট্রান্সফরমেশনের পথে যাত্রা ব্যবসা-বাণিজ্যের পরিসরে তিনি একজন স্বপ্ন-অনুসন্ধিৎসু নারী ফ্রান্সে বিএনপি’রর প্রাথমিক সদস্য গ্রহণের জন্য আলোচনা সভা অনুষ্ঠিত ফ্রান্সে সিলেটবাসীর ৮ দফা’র প্রতি সংহতি প্রকাশ ফ্রান্সে “আশা এবং আমার সংগ্রাম” গ্রন্থের মোড়ক উন্মোচন ‘বাংলা প্রেস ক্লাব অব মিশিগান ইউএসএ’র নতুন কমিটি ঘোষণা প‍্যারিসে বৃহৎ টেপ টেনিস ক্রিকেট টুর্নামেন্টের জমজমাট ফাইনাল সম্পন্ন প্যারিসে প্রবাসী বাংলাদেশিদের হাতে সবুজ উদ্যোগের আলোকছটা ‘বাংলাদেশি স্টুডেন্টস ফোরাম ফ্রান্স’র নতুন কার্যনির্বাহী কমিটি ঘোষণা

করোনাভাইরাস: ইতালির ১০ শহর বন্ধ ঘোষণা

আমাদের কথা ডেস্ক
  • আপডেট : রবিবার, ২৩ ফেব্রুয়ারী, ২০২০

নিউজ ডেস্ক: ইতালিতে করোনাভাইরাস ছড়িয়ে পড়া ঠেকাতে ১০টি শহর বন্ধ ঘোষণা করা হয়েছে। এ প্রানঘাতী ভাইরাসে আক্রান্ত হয়ে প্রথম মৃত্যুর ঘটনার পর ওই শহরগুলো বন্ধ ঘোষণা করা হলো। নিষিদ্ধ করা হয়েছে জনসমাগমস্থলে যাওয়াও। খবর বিবিসির।

দেশটিতে করোনাভাইরাসে আক্রান্ত মানুষের সংখ্যা বেড়ে ১৭তে পৌঁছেছে। ইটালির স্বাস্থ্য কর্তৃপক্ষ জানিয়েছে, শনিবার দেশটির উত্তরাঞ্চলের লম্বার্ডি এলাকায় ১৫ জন নতুন রোগী শনাক্ত করা হয়েছে।

এ ঘটনার পরপরই ৫০ হাজার মানুষের ওই ১০টি শহর বন্ধ করে দেয়া হয়েছে। এসব শহরের জনগণকে বাড়িতে অবস্থান করতে বলা হয়েছে। স্কুল, বার, চার্চ, সামাজিক অনুষ্ঠানসহ জনসমাগমস্থলে যেতে নিষেধ করা হয়েছে।

ইটালিতে নতুন করে করোনাভাইরাসে আক্রান্ত ব্যক্তিদের মধ্যে পাঁচজন চিকিৎসকও রয়েছেন। ইটালিতে স্থানীয়ভাবে সংক্রমণ ঘটা করোনাভাইরাসের প্রথম ঘটনা এটি।

যে পাঁচজন চিকিৎসক আক্রান্ত হয়েছেন, তারা কেউ চীন সফর করেননি। ইতালির প্রধানমন্ত্রী গুইসেপ কন্তে বলেন, অত্যন্ত উচ্চ মাত্রার সাবধানতা নিয়ে কাজ করছেন তারা। এখন পর্যন্ত সবকিছু নিয়ন্ত্রণে রয়েছে বলেও গণমাধ্যমকে জানান তিনি।

নিউজটি শেয়ার করুন

এই জাতীয় আরো খবর
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Maintained By Macrosys