রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ০৪:৫৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
প্যারিসে ‘ঢাকা ক্লাব ফ্রান্স’-এর যাত্রা ফ্রান্সে ‘ফ্রাঙ্কো বাংলা সামার ফেস্টে’ গাইবেন জেমস, রাহুল আনন্দসহ জনপ্রিয় শিল্পীরা ফ্রান্সে ‘শাহ্ গ্রুপ ও অফিওরা’-এর যৌথ আয়োজনে ২ আগস্ট মঞ্চ মাতাবেন ‘জেমস’ নীরব মহামারী হেপাটাইটিস কর্মসংস্থান তৈরির লক্ষ্যে SAF-এর সম্পূর্ণ বিনামূল্যের সুশি প্রশিক্ষণ কার্যক্রমের শুভ সূচনা ফ্রান্সসহ ইউরোপীয় দেশসমূহে দাবদাহ: কারণ, প্রভাব ও করণীয় ফ্রান্সে সংবর্ধিত হলেন যুক্তরাজ্য বিএনপি’র আহ্বায়ক কমিটির সদস্য তপন সাংবাদিকতায় কৃতিত্বের পুরস্কার পেলেন জুনেদ ফারহান এমপি মমতাজ আলোকে অভিনন্দন জানালো ‘মুন্সিগঞ্জ জেলা প্রবাসী এসোসিয়েশন’ বেদে সম্প্রদায় নিয়ে প্যারিসে তথ্য-চলচ্চিত্র “ভাসমান জীবন” প্রদর্শনী ও বাংলা নববর্ষ উদযাপন

করোনা: দেড় মাসের শিশুর মৃত্যু যুক্তরাষ্ট্রে

আমাদের কথা ডেস্ক
  • আপডেট : বৃহস্পতিবার, ২ এপ্রিল, ২০২০

নিউজ ডেস্ক: মহামারী আকারে ছড়িয়ে পড়া করোনাভাইরাসে আক্রান্ত হয়ে যুক্তরাষ্ট্রে দেড় মাসের এক শিশুর মৃত্যু হয়েছে। দেশটিতে করোনা আক্রান্তে শিশু মৃত্যুর ঘটনা এটি দ্বিতীয়।

বুধবার দেশটির কানেকটিকাট অঙ্গরাজ্যে এ ঘটনা ঘটেছে। রাজ্যটির গভর্নর নেড লেমন্ট এক টুইট বার্তায় এ খবর জানিয়েছেন। খবর তুর্কি গণমাধ্যম ইয়েনি শাফাকের।

গভর্নর বলেন, হার্টফোর্ট এলাকার শিশুটিকে গত সপ্তাহের শেষের দিকে হাসপাতালে ভর্তি করা হয়েছিল। তবে সে আর বেঁচে ফেরেনি। তিনি জানিয়েছেন, মঙ্গলবার হাসপাতালে শিশুটির করোনাভাইরাস ধরা পড়ে।

টুইটারে তিনি লেখেন, এটি সত্যিকারে হৃদয়বিদারক ঘটনা। আমাদের বিশ্বাস সবচেয়ে ছোট একটি শিশুর জীবন কোভিড-১৯ সংক্রান্ত জটিলতায় হারিয়েছে।

এর আগে শনিবার শিকাগোয় এক বছরেরও কম বয়সী এক শিশুর মৃত্যু হয়। ওই শিশু করোনায় আক্রান্ত হয়ে মারা যায় বলে জানায় শিকাগোর কর্তৃপক্ষ।

আন্তর্জাতিক জরিপ সংস্থা জনস হপকিন্স ইউনির্ভাসিটির তথ্যানুযায়ী বুধবার পর্যন্ত যুক্তরাষ্ট্রে করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা ২ লাখ ৬ হাজার। আর এ ভাইরাটিতে দেশটিতে সাড়ে ৪ হাজারের বেশি মানুষ মারা গেছেন।

নিউজটি শেয়ার করুন

এই জাতীয় আরো খবর
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Maintained By Macrosys