শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬, ০১:৩৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
বদলে যাওয়া হিমালয়: নেপালে আকস্মিক বন্যার শিক্ষা পরীমনির গাড়ি বিতর্ক: এক মাসরুরকে বাঁচাতে আরেক মাসরুরের নাম টিকা দেওয়ার পরও কেন হামের সংক্রমণ? প্যারিসে ‘ঢাকা ক্লাব ফ্রান্স’-এর যাত্রা ফ্রান্সে ‘ফ্রাঙ্কো বাংলা সামার ফেস্টে’ গাইবেন জেমস, রাহুল আনন্দসহ জনপ্রিয় শিল্পীরা ফ্রান্সে ‘শাহ্ গ্রুপ ও অফিওরা’-এর যৌথ আয়োজনে ২ আগস্ট মঞ্চ মাতাবেন ‘জেমস’ নীরব মহামারী হেপাটাইটিস কর্মসংস্থান তৈরির লক্ষ্যে SAF-এর সম্পূর্ণ বিনামূল্যের সুশি প্রশিক্ষণ কার্যক্রমের শুভ সূচনা ফ্রান্সসহ ইউরোপীয় দেশসমূহে দাবদাহ: কারণ, প্রভাব ও করণীয় ফ্রান্সে সংবর্ধিত হলেন যুক্তরাজ্য বিএনপি’র আহ্বায়ক কমিটির সদস্য তপন

এরিকসেন আগের চেয়ে কিছুটা ভালো

আমাদের কথা ডেস্ক
  • আপডেট : রবিবার, ১৩ জুন, ২০২১

নিউজ ডেস্ক: ম্যাচ চলাকালীন হঠাৎ মাটিতে লুটিয়ে পড়া ড্যানিশ ফুটবলার ক্রিশ্চিয়ান এরিকসেন বেঁচে আছেন। তার শারীরিক অবস্থা আগের চেয়ে কিছুটা ভালো। জ্ঞান ফেরার পর সতীর্থদের সঙ্গে ফেস অ্যাপের মাধ্যমে কথাও বলেছেন তিনি। বার্তাসংস্থা রয়টার্স এক প্রতিবেদেন এ খবর জানিয়েছে।

রয়টার্স জানিয়েছে, ডেনমার্কের সাবেক ফুটবলার ও ক্রীড়া সাংবাদিক পিটার মুলার ড্যানিশ ফুটবল অ্যাসোশিয়েশনকে জানিয়েছেন, ‘আমরা তার সাথে যোগযোগ রাখছি এবং সতীর্থরাও তার সাথে কথা বলেছে’।

এর আগে, গতকাল শনিবার মধ্যেরাতে ইউরোর ম্যাচে ফিনল্যান্ডের বিপক্ষে মাঠে নেমেছিল ডেনমার্ক। ম্যাচের ৪৩ মিনিটের সময় জ্ঞান হারিয়ে মাটিতে লুটিয়ে পড়েন ড্যানিশ ফুটবলার ক্রিশ্চিয়ান এরিকসেন। এরপর সতীর্থ ও মেডিকেল টিমের সদস্যরা ধরাধরি করে এরিকসনকে নিয়ে যান মাঠের বাইরে। পরে তাকে পার্শ্ববর্তী রিগস্পোপিতলেট নামক একটি হাসপাতালে ভর্তি করা হয়। বর্তমানে ওই হাসপাতালটিতেই চিকিৎসা চলেছে এই ড্যানিশ ফুটবলারের।

নিউজটি শেয়ার করুন

এই জাতীয় আরো খবর
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Maintained By Macrosys