1. ph.jayed@gmail.com : akothadesk42 :
  2. admin@amaderkatha24.com : kamader42 :
শনিবার, ০৯ মে ২০২৬, ০৮:৪৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
বেদে সম্প্রদায় নিয়ে প্যারিসে তথ্য-চলচ্চিত্র “ভাসমান জীবন” প্রদর্শনী ও বাংলা নববর্ষ উদযাপন ‘স্মৃতিতে স্মরণে প্রিয় জন্মভূমি’ শিরোনামে প্যারিসে আন্তর্জাতিক কবিতা সন্ধ্যা রাজপথের সাহসী মুখ মমতাজ আলো সংগ্রামী থেকে সফল ব্যবসায়ী মিয়া মাসুদের গল্প ফাতেমা খাতুনের অর্থায়নে ‘আমাদের কথা’র উদ্যোগে ঈদ উপহার বণ্টন ফ্রান্সে বাংলাদেশি বংশোদ্ভূত নাহিদুলের প্যানেল জয়ী মিয়া মাসুদ: একজন সফল ব্যবসায়ীর পথচলার গল্প মানবতার আলো ছড়াচ্ছে শাহ ওয়েলফেয়ার ফাউন্ডেশন ৫৫০ পরিবারের মাঝে ইফতার ও ঈদ সামগ্রী বিতরণ শাহ ওয়েলফেয়ার ফাউন্ডেশনের আগামী ১৭মার্চ প্রকাশক ফাতেমা খাতুনের অর্থায়নে ঈদ সামগ্রী বিতরণ

উত্তর কোরিয়ায় প্রথমবারের মতো করোনা শনাক্ত, দেশজুড়ে লকডাউন

আমাদের কথা ডেস্ক
  • আপডেট : বৃহস্পতিবার, ১২ মে, ২০২২

নিউজ ডেস্ক: প্রথমবারের মতো করোনাভাইরাস সংক্রমণের খবর জানাল উত্তর কোরিয়া। বৃহস্পতিবার কভিড-১৯ সংক্রমণের তথ্য জানানোর পাশাপাশি দেশজুড়ে লকডাউন ঘোষণা করা হয়েছে। রাষ্ট্রীয় সংবাদমাধ্যমের বরাতে সিএনএনের প্রতিবেদনে বলা হয়েছে, অতি সংক্রামক ওমিক্রন ভাইরাসের একটি সাব-ভ্যারিয়েন্ট পিয়ংইয়ং শহরে শনাক্ত হয়েছে।

রাষ্ট্রীয় বার্তা সংস্থা কেসিএনএ বলেছে, ২০২০ সালের ফেব্রুয়ারি থেকে গত দুই বছর ও তিন মাস নিরাপদে রাখার পর আমাদের জরুরি কোয়ারেন্টাইন ফ্রন্টে একটি ছিদ্র দেখা দিয়েছে। এতে দেশের সবচেয়ে বড় জরুরি ঘটনা ঘটে গেছে।

পিয়ংইয়ংয়ের মানুষ ওমিক্রন ভ্যারিয়েন্টের সংস্পর্শে এসেছে। তবে আক্রান্তের সংখ্যা কিংবা সংক্রমণের সম্ভাব্য উৎস নিয়ে বিস্তারিত কিছু জানানো হয়নি ওই খবরে। বলা হয়েছে, আক্রান্তদের নমুনা গত ৮ মে সংগ্রহ করা হয়।

উত্তর কোরিয়ার প্রথম করোনাভাইরাস সংক্রমণ মোকাবিলার উপায় নিয়ে দেশেটির নেতা কিম জং উন ক্ষমতাসীন ওয়ার্কাস পার্টির বৈঠকে আলোচনা করেছেন। সব শহর এবং এলাকায় কঠোর লকডাউন বাস্তবায়নের নির্দেশ দেন তিনি। এ ছাড়া সংরক্ষিত জরুরি মেডিকেল সরবরাহ বাড়ানোর প্রতিশ্রুতি দেন কিম জং উন।

নিউজটি শেয়ার করুন

এই জাতীয় আরো খবর
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Maintained By Macrosys