1. ph.jayed@gmail.com : akothadesk42 :
  2. admin@amaderkatha24.com : kamader42 :
বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬, ০৪:৪৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
ফ্রান্সে সংবর্ধিত হলেন যুক্তরাজ্য বিএনপি’র আহ্বায়ক কমিটির সদস্য তপন সাংবাদিকতায় কৃতিত্বের পুরস্কার পেলেন জুনেদ ফারহান এমপি মমতাজ আলোকে অভিনন্দন জানালো ‘মুন্সিগঞ্জ জেলা প্রবাসী এসোসিয়েশন’ বেদে সম্প্রদায় নিয়ে প্যারিসে তথ্য-চলচ্চিত্র “ভাসমান জীবন” প্রদর্শনী ও বাংলা নববর্ষ উদযাপন ‘স্মৃতিতে স্মরণে প্রিয় জন্মভূমি’ শিরোনামে প্যারিসে আন্তর্জাতিক কবিতা সন্ধ্যা রাজপথের সাহসী মুখ মমতাজ আলো সংগ্রামী থেকে সফল ব্যবসায়ী মিয়া মাসুদের গল্প ফাতেমা খাতুনের অর্থায়নে ‘আমাদের কথা’র উদ্যোগে ঈদ উপহার বণ্টন ফ্রান্সে বাংলাদেশি বংশোদ্ভূত নাহিদুলের প্যানেল জয়ী মিয়া মাসুদ: একজন সফল ব্যবসায়ীর পথচলার গল্প

ঈদের মাসে কমল প্রবাসী আয়

আমাদের কথা ডেস্ক
  • আপডেট : মঙ্গলবার, ৩ আগস্ট, ২০২১

নিউজ ডেস্ক: কোরবানির ঈদ। তাই আগের চেয়ে বেশি রেমিট্যান্স তথা প্রবাসী আয় আসবে, এটাই সবার অনুমান ছিল। কিন্তু গত জুলাই মাসে তা হয়নি। এই মাসে গত বছরের একই মাসের চেয়ে প্রবাসী আয় কম এসেছে। এমনকি চলতি বছরের ফেব্রুয়ারি ছাড়া সব মাসের চেয়ে জুলাইয়ে কম আয় এসেছে, যা পরিমাণে ১৮৭ কোটি ১৪ লাখ ডলার বা দেশের ১৫ হাজার ৯০৬ কোটি টাকার মতো (প্রতি ডলার ৮৫ টাকা ধরে)। এই আয় আগের মাস জুনের তুলনায় ৬ কোটি ৯৩ লাখ ডলার এবং আগের বছরের একই মাসের চেয়ে প্রায় ২৮ শতাংশ কম।

গত জুলাইয়ের প্রথম ১৫ দিনে ১২৬ কোটি ৪১ লাখ মার্কিন ডলারের আয় আসে, বাংলাদেশি টাকায় যার পরিমাণ ১০ হাজার ৭৪৪ কোটি টাকা। ঈদের বন্ধের পাঁচ দিন ও এর পরে প্রবাসীরা তেমন আয় পাঠাননি। অনেক দেশে করোনার নতুন ধাক্কা শুরু হওয়ায় প্রবাসী আয় কমার আরেকটি কারণ।

বিদায়ী ২০২০-২১ অর্থবছরে দেশে সব মিলিয়ে প্রবাসী আয় আসে ২ হাজার ৪৭৭ কোটি ৭৭ লাখ ডলার, যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ২ লাখ ১০ হাজার কোটি টাকা। এই আয় ২০১৯-২০ অর্থবছরের ১ হাজার ৮০৩ কোটি ১০ লাখ ডলারের চেয়ে ৩৬ শতাংশ বেশি। গত এক অর্থবছরে প্রবাসীরা যে অর্থ দেশে পাঠিয়েছেন, সেই অর্থে দেশে সাতটি পদ্মা সেতু বানানো সম্ভব। সর্বশেষ হিসাব অনুযায়ী, পদ্মা সেতু তৈরিতে ব্যয় হবে ৩০ হাজার ১৯৩ কোটি টাকা।

নিউজটি শেয়ার করুন

এই জাতীয় আরো খবর
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Maintained By Macrosys