1. ph.jayed@gmail.com : akothadesk42 :
  2. admin@amaderkatha24.com : kamader42 :
রবিবার, ১০ মে ২০২৬, ১১:২০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
বেদে সম্প্রদায় নিয়ে প্যারিসে তথ্য-চলচ্চিত্র “ভাসমান জীবন” প্রদর্শনী ও বাংলা নববর্ষ উদযাপন ‘স্মৃতিতে স্মরণে প্রিয় জন্মভূমি’ শিরোনামে প্যারিসে আন্তর্জাতিক কবিতা সন্ধ্যা রাজপথের সাহসী মুখ মমতাজ আলো সংগ্রামী থেকে সফল ব্যবসায়ী মিয়া মাসুদের গল্প ফাতেমা খাতুনের অর্থায়নে ‘আমাদের কথা’র উদ্যোগে ঈদ উপহার বণ্টন ফ্রান্সে বাংলাদেশি বংশোদ্ভূত নাহিদুলের প্যানেল জয়ী মিয়া মাসুদ: একজন সফল ব্যবসায়ীর পথচলার গল্প মানবতার আলো ছড়াচ্ছে শাহ ওয়েলফেয়ার ফাউন্ডেশন ৫৫০ পরিবারের মাঝে ইফতার ও ঈদ সামগ্রী বিতরণ শাহ ওয়েলফেয়ার ফাউন্ডেশনের আগামী ১৭মার্চ প্রকাশক ফাতেমা খাতুনের অর্থায়নে ঈদ সামগ্রী বিতরণ

ঈদের আনন্দ সবার মাঝে ছড়িয়ে দিতে আমাদের মানবিক প্রস্তুতি: ফাতেমা খাতুন

আমাদের কথা ডেস্ক
  • আপডেট : সোমবার, ৩ মে, ২০২১

দেশে দেশে লকডাউনের ফলে মধ্যম ও নিম্ন আয়ের লোকগুলো দিশেহারা হয়ে পড়ছে। অনেকের ঘরেই খাদ্যসামগ্রীর সঙ্কট প্রকটভাবে দেখা দিচ্ছে। এসময় আমরা যদি যার যার অবস্থান থেকে সেইসব মানুষের কথা একবার ভাবি তাহলে হয়তো তাদের মুখে একটু হলেও হাসি ফোটাতে পারবো। আমরা প্রতিবার ‘আমাদেরকথা’ ব্যানার থেকে দুস্থ অসহায় মানুষের পাশে দাঁড়ায়। এবারও তার ব্যতিক্রম হয়নি। আমি নিজ উদ্যােগে ঈদ সামগ্রী বিতরণের প্রস্তুতি নিয়েছি।

যারা দিনমজুর, তারা পরিবার নিয়ে অভুক্ত থাকছে। ঘর বাজারসদাই শূন্য। আয়ের সবরকম উৎস বন্ধ। কোত্থেকে দু’বেলা খাবারের ব্যবস্থা হবে তা তারা নিজেরাও জানে না। এই সঙ্কটপূর্ণ মুহূর্তে ইসলাম আমাদের শেখায় মানবিক হতে। অসহায় মানুষের পাশে দাঁড়াতে। তাদের দুমুঠো খাবারের ব্যবস্থা করে দিতে।

আমাদের চারপাশে এমন অসংখ্য পরিবার বিদ্যমান। যারা ঈদের দিন গুলোতেও থাকেন আনন্দহীন। প্রতি বছরই ঈদ বলতে আলাদা কিছু থাকেনা তাদের। ঈদের দিনেও বসতিগুলোতে, সড়ক কিংবা নদীর তীরের শিশুরা অন্যের হাতের দিকে তাকিয়ে থাকে। ঈদ মৌসুমে সরকারি-বেসরকারি অনুদান পেতে ভীড় জমান। আমরা আমাদের পক্ষ থেকে যতটুকু সম্ভব চেষ্টা করছি তাদের পাশে দাঁড়ানোর।

ইউরোপের স্বনামধন্য পত্রিকা ‘আমাদেরকথা’ সবসময় মানবতার কথা বলে। নানা প্রাকৃতিক বৈরিতায় অসহায়ের পাশে দাঁড়ায়। উৎসবে দুস্থ মানুষের হাসি ফোটায়। আপনাদের দোয়ায় ‘আমাদেরকথা’ আরও অনেক দূর এগিয়ে যেতে চাই।

নিউজটি শেয়ার করুন

এই জাতীয় আরো খবর
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Maintained By Macrosys