শনিবার, ০৮ অগাস্ট ২০২৬, ১২:৪০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
প্যারিসে ‘ঢাকা ক্লাব ফ্রান্স’-এর যাত্রা ফ্রান্সে ‘ফ্রাঙ্কো বাংলা সামার ফেস্টে’ গাইবেন জেমস, রাহুল আনন্দসহ জনপ্রিয় শিল্পীরা ফ্রান্সে ‘শাহ্ গ্রুপ ও অফিওরা’-এর যৌথ আয়োজনে ২ আগস্ট মঞ্চ মাতাবেন ‘জেমস’ নীরব মহামারী হেপাটাইটিস কর্মসংস্থান তৈরির লক্ষ্যে SAF-এর সম্পূর্ণ বিনামূল্যের সুশি প্রশিক্ষণ কার্যক্রমের শুভ সূচনা ফ্রান্সসহ ইউরোপীয় দেশসমূহে দাবদাহ: কারণ, প্রভাব ও করণীয় ফ্রান্সে সংবর্ধিত হলেন যুক্তরাজ্য বিএনপি’র আহ্বায়ক কমিটির সদস্য তপন সাংবাদিকতায় কৃতিত্বের পুরস্কার পেলেন জুনেদ ফারহান এমপি মমতাজ আলোকে অভিনন্দন জানালো ‘মুন্সিগঞ্জ জেলা প্রবাসী এসোসিয়েশন’ বেদে সম্প্রদায় নিয়ে প্যারিসে তথ্য-চলচ্চিত্র “ভাসমান জীবন” প্রদর্শনী ও বাংলা নববর্ষ উদযাপন

ইরান ছাড়লেন ব্রিটিশ রাষ্ট্রদূত

আমাদের কথা ডেস্ক
  • আপডেট : বুধবার, ১৫ জানুয়ারী, ২০২০

নিউজ ডেস্ক: অবশেষে ইরান ছেড়ে নিজ দেশে ফিরে গেছেন ব্রিটিশ রাষ্ট্রদূত রবার্ট ম্যাকায়ার। ইরানের বিভিন্ন মহল থেকে তাকে বহিষ্কারের দাবি জোরালো হওয়ার মধ্যেই তিনি তেহরান ত্যাগ করেছেন। ইরানে নিযুক্ত ব্রিটিশ রাষ্ট্রদূত প্রটোকল মেনে আনুষ্ঠানিক ঘোষণা দিয়েই তেহরান ছেড়েছেন।

আন্তর্জাতিক সংবাদমাধ্যম সূত্রে জানা যায়, গত শনিবার রাতে ইরানের রাজধানী তেহরানের একটি বিক্ষোভস্থল থেকে ম্যাকায়ারকে গ্রেপ্তার ও পরে মুক্তি দেওয়া হয়। কোনো বিদেশি কূটনীতিক অনুমতি ছাড়া বিক্ষোভে অংশ নিতে পারেন না। ব্রিটিশ রাষ্ট্রদূত বিশৃঙ্খলা সৃষ্টিকারীদের উসকে দিতে সেখানে গিয়েছিলেন বলে অভিযোগ রয়েছে। এরপর ব্রিটিশ রাষ্ট্রদূতকে বহিষ্কারের দাবিতে দূতাবাসের সামনে বিক্ষোভ করে ইরানের বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ। এছাড়া রাষ্ট্রদূতকে পররাষ্ট্র মন্ত্রণালয়ে ডেকে এনে তার হস্তক্ষেপমূলক পদক্ষেপের তীব্র প্রতিবাদ জানানো হয়।

ব্রিটিশ রাষ্ট্রদূতের ওই পদক্ষেপের পরিপ্রেক্ষিতে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয় একটি বিবৃতিও প্রকাশ করেছে। এতে বলা হয়েছে, তেহরানের বিক্ষোভে ব্রিটিশ রাষ্ট্রদূতের উপস্থিতি ‘বেআইনি, অপেশাদার ও সন্দেহজনক’। বিবৃতিতে আরো বলা হয়, ব্রিটিশ রাষ্ট্রদূতের এই পদক্ষেপ ইরানের অভ্যন্তরীণ বিষয়ে সুস্পষ্ট হস্তক্ষেপ এবং কূটনৈতিক রীতিনীতির পরিপন্থী।

নিউজটি শেয়ার করুন

এই জাতীয় আরো খবর
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Maintained By Macrosys