1. ph.jayed@gmail.com : akothadesk42 :
  2. admin@amaderkatha24.com : kamader42 :
শনিবার, ০৪ জুলাই ২০২৬, ১১:৩২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
ফ্রান্সসহ ইউরোপীয় দেশসমূহে দাবদাহ: কারণ, প্রভাব ও করণীয় ফ্রান্সে সংবর্ধিত হলেন যুক্তরাজ্য বিএনপি’র আহ্বায়ক কমিটির সদস্য তপন সাংবাদিকতায় কৃতিত্বের পুরস্কার পেলেন জুনেদ ফারহান এমপি মমতাজ আলোকে অভিনন্দন জানালো ‘মুন্সিগঞ্জ জেলা প্রবাসী এসোসিয়েশন’ বেদে সম্প্রদায় নিয়ে প্যারিসে তথ্য-চলচ্চিত্র “ভাসমান জীবন” প্রদর্শনী ও বাংলা নববর্ষ উদযাপন ‘স্মৃতিতে স্মরণে প্রিয় জন্মভূমি’ শিরোনামে প্যারিসে আন্তর্জাতিক কবিতা সন্ধ্যা রাজপথের সাহসী মুখ মমতাজ আলো সংগ্রামী থেকে সফল ব্যবসায়ী মিয়া মাসুদের গল্প ফাতেমা খাতুনের অর্থায়নে ‘আমাদের কথা’র উদ্যোগে ঈদ উপহার বণ্টন ফ্রান্সে বাংলাদেশি বংশোদ্ভূত নাহিদুলের প্যানেল জয়ী

ইতালিতে হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে নিহত ৭

আমাদের কথা ডেস্ক
  • আপডেট : রবিবার, ১২ জুন, ২০২২

নিউজ ডেস্ক: ইতালিতে হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে সাতজন নিহত হয়েছেন। শনিবার টাস্কানি ও এমিলিয়া রোমাগনা সীমান্তের পাহাড়ি এলাকায় হেলিকপ্টারটি বিধ্বস্ত হয়। নিহতদের মধ্যে চারজন তুরস্কের নাগরিক, দুজন লেবাননের এবং একজন ইতালীয় পাইলট। খবর এপি ও রয়টার্সের।

খবরে বলা হয়েছে, ঝড়ের সময় উত্তর-মধ্য ইতালির একটি পাহাড়ের ঘন জঙ্গলে হেলিকপ্টারটি বিধ্বস্ত হয়ে তাদের প্রাণহানি ঘটে।

অনুসন্ধানে নেতৃত্বদানকারী বিমান বাহিনীর উদ্ধার সমন্বয় ইউনিটের প্রধান আলফোনসো সিপ্রিয়ানো বলেন, বৃহস্পতিবার তাসকানির লুকা থেকে উত্তরাঞ্চলের শহর ট্রেভিসোর দিকে যাচ্ছিল হেলিকপ্টারটি। পথে দুর্যোগপূর্ণ আবহাওয়ার কবলে পড়লে নিখোঁজ হয়। এরপরই সন্ধানে নামে উদ্ধারকারী দল।

তিনি জানান, প্রথমে পাঁচজনের এবং পরে বাকি দুজনের মরদেহ উদ্ধার করা হয়। বিধ্বস্ত হেলিকপ্টারে আগুন লেগে পুরোপুরি ধ্বংস হয়ে গেছে। দুর্ঘটনার কারণ জানতে তদন্ত করা হচ্ছে।

নিউজটি শেয়ার করুন

এই জাতীয় আরো খবর
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Maintained By Macrosys