1. ph.jayed@gmail.com : akothadesk42 :
  2. admin@amaderkatha24.com : kamader42 :
মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬, ১০:৩৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
ফ্রান্সসহ ইউরোপীয় দেশসমূহে দাবদাহ: কারণ, প্রভাব ও করণীয় ফ্রান্সে সংবর্ধিত হলেন যুক্তরাজ্য বিএনপি’র আহ্বায়ক কমিটির সদস্য তপন সাংবাদিকতায় কৃতিত্বের পুরস্কার পেলেন জুনেদ ফারহান এমপি মমতাজ আলোকে অভিনন্দন জানালো ‘মুন্সিগঞ্জ জেলা প্রবাসী এসোসিয়েশন’ বেদে সম্প্রদায় নিয়ে প্যারিসে তথ্য-চলচ্চিত্র “ভাসমান জীবন” প্রদর্শনী ও বাংলা নববর্ষ উদযাপন ‘স্মৃতিতে স্মরণে প্রিয় জন্মভূমি’ শিরোনামে প্যারিসে আন্তর্জাতিক কবিতা সন্ধ্যা রাজপথের সাহসী মুখ মমতাজ আলো সংগ্রামী থেকে সফল ব্যবসায়ী মিয়া মাসুদের গল্প ফাতেমা খাতুনের অর্থায়নে ‘আমাদের কথা’র উদ্যোগে ঈদ উপহার বণ্টন ফ্রান্সে বাংলাদেশি বংশোদ্ভূত নাহিদুলের প্যানেল জয়ী

ইতালিতে লকডাউন শিথিল, কাজে ফিরছে লাখো মানুষ

আমাদের কথা ডেস্ক
  • আপডেট : সোমবার, ৪ মে, ২০২০

নিউজ ডেস্ক: করোনা মহামারিতে মৃত্যুপুরীতে পরিণত হয়েছে ইতালি। সেই ইতালিতে এখন কমে আসছে মৃত্যুর সংখ্যা। ফলে লকডাউনও তুলে নিতে শুরু করেছে সরকার।

বিবিসির খবরে বলা হয়, সোমবার সকাল থেকে লকডাউনের বিধি-নিষেধ তুলে নিতে শুরু করেছে ইতালির সরকার। এতে করে প্রায় ৪০ লাখ লোক কাজে ফিরছে।

প্রধানমন্ত্রী জোসেপে কন্টি বলেছেন, লকডাউন পুরোপুরি তুলে নেওয়ার বিষয়টি নির্ভর করবে সংক্রমণের গতিপ্রকৃতির ওপর।

তিনি সতর্ক করে দিয়েছেন এই বিধি-নিষেধ শিথিল করাকে যেন ‘আমরা করোনা ভাইরাস থেকে পুরোপুরি মুক্ত’ সেভাবে না দেখি।

দুই মাসেরও বেশি সময় ধরে ইতালিতে লোকজন বাধ্যতামূলক কোয়ারেন্টাইনে ছিলো।

ওয়ার্ল্ডোমিটারের তথ্য অনুসারে ইতালিতে এখন পর্যন্ত করোনা ভাইরাসে মারা গেছে ২৮ হাজার ৮৮৪ জন। আর আক্রান্ত হয়েছে দুই লাখ ১০ হাজার ৭১৭ জন।

নিউজটি শেয়ার করুন

এই জাতীয় আরো খবর
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Maintained By Macrosys