শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৩৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
বদলে যাওয়া হিমালয়: নেপালে আকস্মিক বন্যার শিক্ষা পরীমনির গাড়ি বিতর্ক: এক মাসরুরকে বাঁচাতে আরেক মাসরুরের নাম টিকা দেওয়ার পরও কেন হামের সংক্রমণ? প্যারিসে ‘ঢাকা ক্লাব ফ্রান্স’-এর যাত্রা ফ্রান্সে ‘ফ্রাঙ্কো বাংলা সামার ফেস্টে’ গাইবেন জেমস, রাহুল আনন্দসহ জনপ্রিয় শিল্পীরা ফ্রান্সে ‘শাহ্ গ্রুপ ও অফিওরা’-এর যৌথ আয়োজনে ২ আগস্ট মঞ্চ মাতাবেন ‘জেমস’ নীরব মহামারী হেপাটাইটিস কর্মসংস্থান তৈরির লক্ষ্যে SAF-এর সম্পূর্ণ বিনামূল্যের সুশি প্রশিক্ষণ কার্যক্রমের শুভ সূচনা ফ্রান্সসহ ইউরোপীয় দেশসমূহে দাবদাহ: কারণ, প্রভাব ও করণীয় ফ্রান্সে সংবর্ধিত হলেন যুক্তরাজ্য বিএনপি’র আহ্বায়ক কমিটির সদস্য তপন

ইতালিতে করোনাভাইরাসে বাংলাদেশি আক্রান্ত

আমাদের কথা ডেস্ক
  • আপডেট : বুধবার, ১১ মার্চ, ২০২০

নিউজ ডেস্ক: ইতালিতে করোনাভাইরাসে এক বাংলাদেশি যুবক আক্রান্ত হয়েছেন বলে খবর পাওয়া গেছে। আক্রান্ত ব্যক্তি ইতালির ব্রেসিয়া উত্তরাঞ্চলে পরিবার নিয়ে বাস করেন। বর্তমানে তিনি হাসপাতালে চিকিৎসাধীন।

নাম প্রকাশে অনিচ্ছুক ওই এলাকার এক বাংলাদেশি জানান, তিনি আক্রান্ত হওয়ার সঙ্গে সঙ্গে চিকিৎসকের শরণাপন্ন হন। তাই বড় কোনো সমস্যা হয়নি তার। বর্তমান তিনি অনেক সুস্থ।

ওই ব্যক্তি আরও জানান, শিগগিরই চিকিৎসক তাকে রিলিজ দিয়ে দেবে বলে আমরা জানতে পেরেছি। এ নিয়ে চিন্তার কোনো কারণ নেই।

বিশ্বব্যাপী করোনাভাইরাসে আক্রান্ত ও মৃতের সংখ্যা বেড়েই চলছে। এখন পর্যন্ত ১ লাখ ১৯ হাজার ২১৭ জন এ ভাইরাসে আক্রান্ত হয়েছে। মারা গেছে ৪ হাজার ২৯৯ জন। অন্যদিকে করোনায় আক্রান্ত ৬৬ হাজার ৫৬৩ জন চিকিৎসা শেষে সুস্থ হয়ে বাড়ি ফিরেছে।

বিশ্বের ১১৯টি দেশ ও অঞ্চলে এ ভাইরাসের প্রকোপ ছড়িয়েছে। শুধু চীনের মূল ভূখণ্ডেই করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা ৮০ হাজার ৭৭৮ এবং মৃত্যু হয়েছে ৩ হাজার ১৫৪ জনের। চীনের পর করোনায় আক্রান্তের সংখ্যা সবচেয়ে বেশি ইতালিতে। দেশটিতে এ ভাইরাসে আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে ৬৩১ জনের।

ইতালিতে করোনায় আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১০ হাজার ১৪৯ জনে। এমন পরিস্থিতিতে জরুরি অবস্থা জারি করেছে দেশটির সরকার।

নিউজটি শেয়ার করুন

এই জাতীয় আরো খবর
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Maintained By Macrosys