1. ph.jayed@gmail.com : akothadesk42 :
  2. admin@amaderkatha24.com : kamader42 :
রবিবার, ১০ মে ২০২৬, ০৪:০৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
বেদে সম্প্রদায় নিয়ে প্যারিসে তথ্য-চলচ্চিত্র “ভাসমান জীবন” প্রদর্শনী ও বাংলা নববর্ষ উদযাপন ‘স্মৃতিতে স্মরণে প্রিয় জন্মভূমি’ শিরোনামে প্যারিসে আন্তর্জাতিক কবিতা সন্ধ্যা রাজপথের সাহসী মুখ মমতাজ আলো সংগ্রামী থেকে সফল ব্যবসায়ী মিয়া মাসুদের গল্প ফাতেমা খাতুনের অর্থায়নে ‘আমাদের কথা’র উদ্যোগে ঈদ উপহার বণ্টন ফ্রান্সে বাংলাদেশি বংশোদ্ভূত নাহিদুলের প্যানেল জয়ী মিয়া মাসুদ: একজন সফল ব্যবসায়ীর পথচলার গল্প মানবতার আলো ছড়াচ্ছে শাহ ওয়েলফেয়ার ফাউন্ডেশন ৫৫০ পরিবারের মাঝে ইফতার ও ঈদ সামগ্রী বিতরণ শাহ ওয়েলফেয়ার ফাউন্ডেশনের আগামী ১৭মার্চ প্রকাশক ফাতেমা খাতুনের অর্থায়নে ঈদ সামগ্রী বিতরণ

ইতালিতে এক বাংলাদেশির মৃত্যু

আমাদের কথা ডেস্ক
  • আপডেট : শুক্রবার, ১৭ এপ্রিল, ২০২০

নিউজ ডেস্ক: ইতালিতে করোনা উপসর্গ নিয়ে মির্জা শাহজাহান (২৩) নামে এক বাংলাদেশি মারা গেছেন।

দীর্ঘদিন অসুস্থ থাকার পর স্থানীয় সময় আনুমানিক ভোর ৪টায় তার মৃত্যু হয়। (ইন্নালিল্লাহি ওয়াইন্না ইলাইহি রাজিউন)।

মির্জা শাহজাহান দেশের বাড়ি সিলেট জেলার বালাগঞ্জ থানায়। শাহজাহানের অকাল মৃত্যুতে প্রবাসী বাংলাদেশিদের মাঝে ও গ্রামের বাড়িতে শোকের ছায়া নেমে এসেছে।

নাম প্রকাশে অনিচ্ছুক তার এক রুমমেট জানায়, গত ২২ ফ্রেব্রুয়ারী থেকে শাহজাহানের খুব কাশি শুরু হলে তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। চিকিৎসা শেষে সুস্থ হয়ে বাসায় ফেরেন। পরে মার্চ মাসের শেষ সপ্তাহে আবারও অসুস্থ হয়ে পড়লে তাকে জরুরি অ্যাম্বুলেন্সে করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। বৃহস্পতিবার চিকিৎসাধীন অবস্থায় ক্রেমনার একটি হাসপাতালে মারা যান তিনি।

ওই রুমমেট আরও জানান, তিনি নিজেও করোনাভাইরাসে আক্রান্ত হয়ে অনেকদিন হাসপাতালে ভর্তি ছিলেন। গত সপ্তাহে সুস্থ হয়ে এখন হোম কোয়ারেন্টিনে রয়েছেন।

এ ব্যাপারে মিলানো কনসুলেট অফিসের এক কর্মকর্তা জানান, মির্জা শাহজাহান কোন রোগে আক্রান্ত হয়ে মারা গেছে তা এখনও জানা যায়নি। শুধু জেনেছি তার অনেক শ্বাসকষ্ট ছিল। তবে শাহজাহান করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন বলে ধারণা করছেন মানতোভাতে বসবাসকারী তার চাচা। কিন্তু রিপোর্ট না আসা পর্যন্ত নিশ্চিত হওয়া যাবে না যে তিনি করোনায় আক্রান্ত ছিলেন কিনা। সব ঠিক থাকলে ইতালিতে ধর্মীয় রীতি অনুসারে শাহজাহানকে কবর দেয়ার জন্য তার আত্মীয়-স্বজনদের সঙ্গে আলোচনা করা হচ্ছে।

প্রসঙ্গত, মিলানো কনসুলেট অফিসের সুত্র অনুসারে শাহজাহান ছাড়া করোনাভাইরাসে আক্রান্ত হয়ে এ পর্যন্ত রোম ও লম্বারডিতে ৭ বাংলাদেশি মারা গেছেন।

নিউজটি শেয়ার করুন

এই জাতীয় আরো খবর
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Maintained By Macrosys