1. ph.jayed@gmail.com : akothadesk42 :
  2. admin@amaderkatha24.com : kamader42 :
বুধবার, ১০ জুন ২০২৬, ০৩:২৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
ফ্রান্সে সংবর্ধিত হলেন যুক্তরাজ্য বিএনপি’র আহ্বায়ক কমিটির সদস্য তপন সাংবাদিকতায় কৃতিত্বের পুরস্কার পেলেন জুনেদ ফারহান এমপি মমতাজ আলোকে অভিনন্দন জানালো ‘মুন্সিগঞ্জ জেলা প্রবাসী এসোসিয়েশন’ বেদে সম্প্রদায় নিয়ে প্যারিসে তথ্য-চলচ্চিত্র “ভাসমান জীবন” প্রদর্শনী ও বাংলা নববর্ষ উদযাপন ‘স্মৃতিতে স্মরণে প্রিয় জন্মভূমি’ শিরোনামে প্যারিসে আন্তর্জাতিক কবিতা সন্ধ্যা রাজপথের সাহসী মুখ মমতাজ আলো সংগ্রামী থেকে সফল ব্যবসায়ী মিয়া মাসুদের গল্প ফাতেমা খাতুনের অর্থায়নে ‘আমাদের কথা’র উদ্যোগে ঈদ উপহার বণ্টন ফ্রান্সে বাংলাদেশি বংশোদ্ভূত নাহিদুলের প্যানেল জয়ী মিয়া মাসুদ: একজন সফল ব্যবসায়ীর পথচলার গল্প

ইউরোপ সীমান্ত বন্ধের জন্য ফোনের পর ফোন পাচ্ছি: এরদোগান

আমাদের কথা ডেস্ক
  • আপডেট : মঙ্গলবার, ৩ মার্চ, ২০২০

নিউজ ডেস্ক: জাস্টিস অ্যান্ড ডেভেলপমেন্ট পার্টি (একেপি)-এর প্রাদেশি অ্যাডভাইসরি কাউন্সিল মিটিংয়ে বক্তব্য রাখেন এরদোগান।

তুরস্কের ইউরোপ সীমান্ত উন্মুক্ত প্রসঙ্গে তুর্কি প্রেসিডেন্ট রিসেপ তাইয়্যিপ এরদোগান বলেছেন, কয়েক মাস আগে শরণার্থী সমস্যা নিয়ে ইউরোপিয়ান ইউনিয়নকে সতর্ক করে বলেছিলাম-আমাদের বোঝা কিছুটা কমান না হয় আমরা সীমান্ত খুলে দেব। কিন্তু তারা (ইউরোপিয়ান ইউনিয়ন) মনে করেছিল আমি তাদের সঙ্গে কৌতুক করছি।

তিনি বলেন, এখন ওই সীমান্ত এখন উন্মুক্ত। এখন সীমান্ত বন্ধের জন্য ফোনের পর ফোন পাচ্ছি।
এরদোগান বলেন, পশ্চিমারা শরণার্থী সংকটে যে সহযোগিতা করার কথা ছিল তা করেনি।

সোমবার ক্ষমতাসীন জাস্টিস অ্যান্ড ডেভেলপমেন্ট পার্টি (একেপি)-এর প্রাদেশি অ্যাডভাইসরি কাউন্সিল মিটিংয়ে তিনি এসব কথা বলেন। খবর হুররিয়াত ডেইলি নিউজের।

এরদোগান বলেন, আমরা সিরিয়া থেকে উদ্বাস্তু হয়ে আসা লাখ লাখ শরণার্থীদের সমস্যা ও মানবিক সংকট সমাধানে ব্যাপক প্রচেষ্টা চালাচ্ছি। এছাড়াও আমাদের দেশের নিরাপত্তার বিষয়টাও গুরুত্বপূর্ণ।দুটো বিষয়ই আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। তবে পশ্চিমারা এ বিষয়টা নিয়ে অভিনব কিছু কথা বলে। তারা অভিবাসীদের নিয়ে আতংকিত, কিন্তু তাদের কাছে বাস্তবভিত্তিক কোনো সমাধান নেই।

তুর্কি প্রেসিডেন্ট বলেন, অভিবাসন স্রোত নিয়ে জার্মানি ও বুলগেরিয়ার সঙ্গে এ বিষয়ে মিটিংয়ের সিদ্ধান্ত হয়েছিল। ইউরোপিয়ান দেশগুলো শরণার্থীদের বোঝা নিতে আগ্রহী না, এ বিষয়ে তাদের বক্তব্য এসব সমস্যা জাতিসংঘের শরণার্থী বিষয়ক হাইকমিশনার ব্যবস্থা নেবেন।

অভিবাসীদের ওপর টিয়ার গ্যাস নিক্ষেপের ঘটনার সমালোচনা করে কোনো দেশের নাম উল্লেখ না করে এরদোগান বলেন, আন্তর্জাতিক সম্প্রদায়ের কাছে তাদের জবাবদিহি করতে হবে।

এরদোগান বলেন, শরণার্থীদের জন্য আমরা কয়েক বছর ধরে সেইফ জোন করার জন্য আহ্বান জানিয়েছি। এ ইস্যুতে কোনো ইউরোপিয়ান দেশ আমাদের দৃঢ়তার সঙ্গে সমর্থন ও সহায়তায় এগিয়ে আসেনি। এখন হাজার হাজার লাখ লাখ অভিবাসী ইউরোপ যাবে। শীঘ্রই এ সংখ্যা মিলিয়ন পার হবে।

এরদোগান আরও বলেন, আমরা তাদের (সিরিয়ান শরণার্থীদের) নিজেদের ভূমিতে সবাইকে মর্যাদাপূর্ণ জীবন ফিরিয়ে দিতে চাই। নতুবা সবাই মিলে তাদের ভাগাভাগি করে নিতে চাই।

নিউজটি শেয়ার করুন

এই জাতীয় আরো খবর
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Maintained By Macrosys