1. ph.jayed@gmail.com : akothadesk42 :
  2. admin@amaderkatha24.com : kamader42 :
শনিবার, ০৯ মে ২০২৬, ০৮:১৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
বেদে সম্প্রদায় নিয়ে প্যারিসে তথ্য-চলচ্চিত্র “ভাসমান জীবন” প্রদর্শনী ও বাংলা নববর্ষ উদযাপন ‘স্মৃতিতে স্মরণে প্রিয় জন্মভূমি’ শিরোনামে প্যারিসে আন্তর্জাতিক কবিতা সন্ধ্যা রাজপথের সাহসী মুখ মমতাজ আলো সংগ্রামী থেকে সফল ব্যবসায়ী মিয়া মাসুদের গল্প ফাতেমা খাতুনের অর্থায়নে ‘আমাদের কথা’র উদ্যোগে ঈদ উপহার বণ্টন ফ্রান্সে বাংলাদেশি বংশোদ্ভূত নাহিদুলের প্যানেল জয়ী মিয়া মাসুদ: একজন সফল ব্যবসায়ীর পথচলার গল্প মানবতার আলো ছড়াচ্ছে শাহ ওয়েলফেয়ার ফাউন্ডেশন ৫৫০ পরিবারের মাঝে ইফতার ও ঈদ সামগ্রী বিতরণ শাহ ওয়েলফেয়ার ফাউন্ডেশনের আগামী ১৭মার্চ প্রকাশক ফাতেমা খাতুনের অর্থায়নে ঈদ সামগ্রী বিতরণ

আশুলিয়ার তিন মাসের অন্তঃসত্ত্বা নারীকে ‘ধর্ষণ’ করে পালানো সাব্বির গ্রেপ্তার

আমাদের কথা ডেস্ক
  • আপডেট : বৃহস্পতিবার, ২৩ ডিসেম্বর, ২০২১

নিউজ ডেস্ক: আশুলিয়ার চাঞ্চল্যকর তিন মাসের এক অন্তঃসত্ত্বা নারীকে ধর্ষণের ঘটনায় দায়েরকৃত মামলার এজাহারভুক্ত আসামিকে গ্রেপ্তার করেছে র‌্যাব-৪। গ্রেপ্তারকৃতের নাম- মো. সাব্বির (২১)। গতকাল বুধবার রাতে মুন্সীগঞ্জ জেলার গজারিয়া থেকে তাকে গ্রেপ্তার করা হয়েছে।

র‍্যাব-৪ এর অপারেশন অফিসার মো. সাজেদুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, গত ১১ নভেম্বর ঢাকা জেলার আশুলিয়া থানার বাইপাইল শান্তিনগর এলাকায় একজন ৩ মাসের অন্তঃসত্ত্বা নারী ধর্ষণের শিকার হন। এই ঘটনার পরিপ্রেক্ষিতে ওই ভুক্তভোগী নারী আশুলিয়া থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে একটি মামলা দায়ের করেন।

তিনি জানান, এই ঘটনার পরপরই এজাহরনামীয় ১নং আসামি সাব্বির এলাকা ছেড়ে অন্যত্র আত্মগোপনে চলে যায়। এই ঘটনায় প্রিন্ট ও ইলেক্ট্রনিকস্ মিডিয়াসহ এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়। যার ফলশ্রুতিতে পুলিশের পাশাপাশি র‌্যাব ওই মামলাটির ছায়া তদন্ত শুরু করে। এরই ধারাবাহিকতায় র‌্যাব-৪ এর একটি গোয়েন্দা দল আসামিদের গ্রেপ্তারে ছায়া তদন্ত শুরু করে।

গোয়েন্দা তথ্য ও স্থানীয় সোর্সের মাধ্যমে জানা যায় যে, এজাহারনামীয় ১নং আসামি মুন্সীগঞ্জ জেলার গজারিয়া থানায় অবস্থান করছে। এমন তথ্যের ভিত্তিতে র‌্যাব-৪ এর একটি আভিযানিক ২২ ডিসেম্বর সাড়াশি অভিযান পরিচালনা করে মুন্সীগঞ্জ জেলার গজারিয়া থানাধীন জামালদিবাজারের সামনে থেকে ধর্ষক সাব্বিরকে গ্রেপ্তার করে।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তারকৃত আসামি ওই ঘটনার সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছে। তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলেও জানিয়েছে র‍্যাব।

নিউজটি শেয়ার করুন

এই জাতীয় আরো খবর
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Maintained By Macrosys