মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ১১:৫৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
প্যারিসে ‘ঢাকা ক্লাব ফ্রান্স’-এর যাত্রা ফ্রান্সে ‘ফ্রাঙ্কো বাংলা সামার ফেস্টে’ গাইবেন জেমস, রাহুল আনন্দসহ জনপ্রিয় শিল্পীরা ফ্রান্সে ‘শাহ্ গ্রুপ ও অফিওরা’-এর যৌথ আয়োজনে ২ আগস্ট মঞ্চ মাতাবেন ‘জেমস’ নীরব মহামারী হেপাটাইটিস কর্মসংস্থান তৈরির লক্ষ্যে SAF-এর সম্পূর্ণ বিনামূল্যের সুশি প্রশিক্ষণ কার্যক্রমের শুভ সূচনা ফ্রান্সসহ ইউরোপীয় দেশসমূহে দাবদাহ: কারণ, প্রভাব ও করণীয় ফ্রান্সে সংবর্ধিত হলেন যুক্তরাজ্য বিএনপি’র আহ্বায়ক কমিটির সদস্য তপন সাংবাদিকতায় কৃতিত্বের পুরস্কার পেলেন জুনেদ ফারহান এমপি মমতাজ আলোকে অভিনন্দন জানালো ‘মুন্সিগঞ্জ জেলা প্রবাসী এসোসিয়েশন’ বেদে সম্প্রদায় নিয়ে প্যারিসে তথ্য-চলচ্চিত্র “ভাসমান জীবন” প্রদর্শনী ও বাংলা নববর্ষ উদযাপন

আর্জেন্টিনার পতাকা টাঙাতে গিয়ে কলেজছাত্র নিহত

আমাদের কথা ডেস্ক
  • আপডেট : মঙ্গলবার, ৮ নভেম্বর, ২০২২

নিউজ ডেস্ক: ফুটবল বিশ্বকাপ উপলক্ষে খাগড়াছড়িতে গাছে আর্জেন্টিনার পতাকা টাঙাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এক কলেজছাত্র নিহত হয়েছে।

১৭ বছর বয়সী ওই তরুণের নাম দিপেন ত্রিপুরা। সে খাগড়াছড়ি সরকারি কলেজে একাদশ শ্রেণির মানবিক বিভাগের ছাত্র ছিল।

মঙ্গলবার (৮ নভেম্বর) দুপুর ১২টার দিকে সদর উপজেলার খাগড়াপুরের মাস্টারপাড়ায় এ ঘটনা ঘটে।

নিহত দিপেনের বাবা সুকমল ত্রিপুরা বলেন, ‘দুপুরের দিকে তেতুল গাছে আর্জেন্টিনার পতাকা টাঙাতে গিয়ে সে বৈদ্যুতিক শক খেয়ে গাছ থেকে পড়ে যায়। তাৎক্ষণিকভাবে খাগড়াছড়ি সদর হাসপাতালে নেওয়া হলে ডাক্তার মৃত ঘোষণা করেন।’

জানতে চাইলে সদর থানার ওসি আরিফুল রহমান বলেন, এ ঘটনায় অপমৃত্যুর মামলা করা হয়েছে। ময়নাতদন্ত শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়।

নিউজটি শেয়ার করুন

এই জাতীয় আরো খবর
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Maintained By Macrosys