1. ph.jayed@gmail.com : akothadesk42 :
  2. admin@amaderkatha24.com : kamader42 :
শনিবার, ২৭ জুন ২০২৬, ১০:১০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
ফ্রান্সসহ ইউরোপীয় দেশসমূহে দাবদাহ: কারণ, প্রভাব ও করণীয় ফ্রান্সে সংবর্ধিত হলেন যুক্তরাজ্য বিএনপি’র আহ্বায়ক কমিটির সদস্য তপন সাংবাদিকতায় কৃতিত্বের পুরস্কার পেলেন জুনেদ ফারহান এমপি মমতাজ আলোকে অভিনন্দন জানালো ‘মুন্সিগঞ্জ জেলা প্রবাসী এসোসিয়েশন’ বেদে সম্প্রদায় নিয়ে প্যারিসে তথ্য-চলচ্চিত্র “ভাসমান জীবন” প্রদর্শনী ও বাংলা নববর্ষ উদযাপন ‘স্মৃতিতে স্মরণে প্রিয় জন্মভূমি’ শিরোনামে প্যারিসে আন্তর্জাতিক কবিতা সন্ধ্যা রাজপথের সাহসী মুখ মমতাজ আলো সংগ্রামী থেকে সফল ব্যবসায়ী মিয়া মাসুদের গল্প ফাতেমা খাতুনের অর্থায়নে ‘আমাদের কথা’র উদ্যোগে ঈদ উপহার বণ্টন ফ্রান্সে বাংলাদেশি বংশোদ্ভূত নাহিদুলের প্যানেল জয়ী

আর্জেন্টিনাকে পাঁচ গোলের ব্যবধানে হারাবে ব্রাজিল!

আমাদের কথা ডেস্ক
  • আপডেট : শুক্রবার, ৯ জুলাই, ২০২১

নিউজ ডেস্ক: ঘরের মাঠে কোপা আমেরিকার সফল দল ব্রাজিল। নিজেদের মাটিতে এখন পর্যন্ত কোনো ম্যাচে হারেনি সেলেসাওরা। চলতি আসরেও ঠিক একই রুপে কোপার ফাইনালে শিরোপাধারীরা। রোববার সকালে ফাইনালের মহারণে আর্জেন্টিনার বিপক্ষে লড়বে তারা। ম্যাচের আগেই ফল কি হতে পারে তা নিয়ে মন্তব্য করেছেন ব্রাজিলের প্রেসিডেন্ট জাইর বলসোনারো।

দক্ষিণ আমেরিকা অঞ্চলের বিভিন্ন নেতাদের সঙ্গে বৈঠক কালে বলসোনারু বলেন, কোপার ফাইনালে আর্জেন্টিনাকে ৫-০ গোলে হারাবে ব্রাজিল। স্প্যানিশ ক্রীড়া দৈনিক মার্কার এক প্রতিবেদনে বিষয়টি প্রকাশ করা হয়।

ব্রাজিল প্রেসিডেন্ট বলেন, ‘একমাত্র লড়াই হবে আগামী শনিবার মারাকানায় (বাংলাদেশ সময় রোববার)। ব্রাজিল ৫-০ গোলে হারাবে আর্জেন্টিনাকে।’

এর আগে এই ফাইনালে ব্রাজিল-ই জিতবে বলে জানিয়ে দিয়েছেন নেইমার। যদিও নিছক মজা করে বলা আসলে মনের কথাতো এটাই। টুর্নামেন্টের বর্তমান চ্যাম্পিয়ন সেলেসাওরা। ২০১৯ সালে ইনজুরিতে পড়ে নেইমার খেলতে পারেননি পুরো আসর। এবার দলের ফাইনাল নিশ্চিত করার অন্যতম ত্রাতা তিনিই।

নিউজটি শেয়ার করুন

এই জাতীয় আরো খবর
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Maintained By Macrosys