শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ০৩:২৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
বদলে যাওয়া হিমালয়: নেপালে আকস্মিক বন্যার শিক্ষা পরীমনির গাড়ি বিতর্ক: এক মাসরুরকে বাঁচাতে আরেক মাসরুরের নাম টিকা দেওয়ার পরও কেন হামের সংক্রমণ? প্যারিসে ‘ঢাকা ক্লাব ফ্রান্স’-এর যাত্রা ফ্রান্সে ‘ফ্রাঙ্কো বাংলা সামার ফেস্টে’ গাইবেন জেমস, রাহুল আনন্দসহ জনপ্রিয় শিল্পীরা ফ্রান্সে ‘শাহ্ গ্রুপ ও অফিওরা’-এর যৌথ আয়োজনে ২ আগস্ট মঞ্চ মাতাবেন ‘জেমস’ নীরব মহামারী হেপাটাইটিস কর্মসংস্থান তৈরির লক্ষ্যে SAF-এর সম্পূর্ণ বিনামূল্যের সুশি প্রশিক্ষণ কার্যক্রমের শুভ সূচনা ফ্রান্সসহ ইউরোপীয় দেশসমূহে দাবদাহ: কারণ, প্রভাব ও করণীয় ফ্রান্সে সংবর্ধিত হলেন যুক্তরাজ্য বিএনপি’র আহ্বায়ক কমিটির সদস্য তপন

আরিয়ান না ফেরা পর্যন্ত যা খাবেন না গৌরী

আমাদের কথা ডেস্ক
  • আপডেট : মঙ্গলবার, ১৯ অক্টোবর, ২০২১

নিউজ ডেস্ক: দুই সপ্তাহ হতে চলল। এখনো কারাগারে বন্দী আরিয়ান খান। বার বার জামিন আবেদন করেও যেন কোনো কাজ হচ্ছে না। মিলছে না জামিন। কিন্তু তবু আশা ছাড়তে নারাজ শাহরুখ এবং গৌরী। তাদের বিশ্বাস, ছেলে বাড়িতেই দীপাবলি উদযাপন করবে।

ছেলের জন্য নবরাত্রিতে উপোস করেছিলেন গৌরী। আরিয়ান না ফেরা পর্যন্ত কোনো রকম মিষ্টি তৈরি করবেন না। মান্নাত-এর কর্মীদের এমনই নির্দেশ দিয়েছেন তিনি।

খান পরিবারের ঘনিষ্ঠ সূত্রে খবর, এক কর্মীকে মধ্যাহ্নভোজের জন্য পায়েস রান্না করতে দেখে তড়িঘড়ি তাকে আটকে দেন গৌরী। এরপরেই নির্দেশ দেন, আরিয়ানের অনুপস্থিতিতে কোনো মিষ্টি তৈরি করা হবে না।

আরিয়ান গ্রেপ্তার হওয়ার পর থেকেই হতাশায় ভুগছেন গৌরী। সব কাজও আপাতত স্থগিত রেখেছেন তিনি। জানা গেছে, বিশেষ ধার্মিক না হয়েও দিনের একটি বিশেষ সময়ে প্রার্থনা করছেন তিনি।

গত ৮ অক্টোবর গ্রেপ্তার হওয়ার পর থেকেই কারাগারে রয়েছেন আরিয়ান। আগামী ২০ অক্টোবর আবার তার জামিনের শুনানি হবে। তবে জামিন হবে কিনা তা স্পষ্ট নয়। সূত্র: আনন্দবাজার

নিউজটি শেয়ার করুন

এই জাতীয় আরো খবর
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Maintained By Macrosys