1. ph.jayed@gmail.com : akothadesk42 :
  2. admin@amaderkatha24.com : kamader42 :
বৃহস্পতিবার, ০৭ মে ২০২৬, ০৭:৫০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
বেদে সম্প্রদায় নিয়ে প্যারিসে তথ্য-চলচ্চিত্র “ভাসমান জীবন” প্রদর্শনী ও বাংলা নববর্ষ উদযাপন ‘স্মৃতিতে স্মরণে প্রিয় জন্মভূমি’ শিরোনামে প্যারিসে আন্তর্জাতিক কবিতা সন্ধ্যা রাজপথের সাহসী মুখ মমতাজ আলো সংগ্রামী থেকে সফল ব্যবসায়ী মিয়া মাসুদের গল্প ফাতেমা খাতুনের অর্থায়নে ‘আমাদের কথা’র উদ্যোগে ঈদ উপহার বণ্টন ফ্রান্সে বাংলাদেশি বংশোদ্ভূত নাহিদুলের প্যানেল জয়ী মিয়া মাসুদ: একজন সফল ব্যবসায়ীর পথচলার গল্প মানবতার আলো ছড়াচ্ছে শাহ ওয়েলফেয়ার ফাউন্ডেশন ৫৫০ পরিবারের মাঝে ইফতার ও ঈদ সামগ্রী বিতরণ শাহ ওয়েলফেয়ার ফাউন্ডেশনের আগামী ১৭মার্চ প্রকাশক ফাতেমা খাতুনের অর্থায়নে ঈদ সামগ্রী বিতরণ

আরও এক মাস বন্ধ থাকবে কানাডা-আমেরিকার সীমান্ত

আমাদের কথা ডেস্ক
  • আপডেট : মঙ্গলবার, ২০ অক্টোবর, ২০২০

নিউজ ডেস্ক: কানাডা-আমেরিকার সীমান্ত বন্ধ রাখার মেয়াদ আরও এক মাস বাড়ানো হয়েছে। আগামী ২১ নভেম্বর পর্যন্ত সীমান্ত বন্ধ রাখার মেয়াদ বাড়ানো হয়েছে।

কোভিড-১৯ মহামারীর কারণে সীমান্ত বন্ধ হওয়ার সাত মাসেরও বেশি সময় পর প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো এবং মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এখনই সীমান্ত খুলে দেয়ার পক্ষে নন।

কানাডা-মার্কিন সীমান্ত বন্ধের চুক্তি ২১ অক্টোবর শেষ হওয়ার কথা ছিল; তবে কানাডার সরকার সোমবার ঘোষণা করেছে- কমপক্ষে আগামী ২১ নভেম্বর পর্যন্ত সীমান্ত বন্ধ থাকবে।

কারণ কানাডায় করোনাভাইরাসে আক্রান্ত রোগীর সংখ্যা দিন দিন বেড়েই চলেছে। যদিও কানাডার বিভিন্ন প্রভিন্সে সতর্কতামূলক ব্যবস্থা নেয়া হয়েছে।

সর্বশেষ তথ্যানুযায়ী, কানাডায় প্রাণঘাতী এ ভাইরাসে আক্রান্তের সংখ্যা ১ লাখ ৯৯ হাজার ৯৭০ জন, মৃত্যুবরণ করেছেন ৯ হাজার ৭৭২ জন এবং সুস্থ হয়েছেন ১ লাখ ৬৮ হাজার ৬৯৯ জন।

নিউজটি শেয়ার করুন

এই জাতীয় আরো খবর
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Maintained By Macrosys