1. ph.jayed@gmail.com : akothadesk42 :
  2. admin@amaderkatha24.com : kamader42 :
বুধবার, ০১ জুলাই ২০২৬, ১২:১৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
ফ্রান্সসহ ইউরোপীয় দেশসমূহে দাবদাহ: কারণ, প্রভাব ও করণীয় ফ্রান্সে সংবর্ধিত হলেন যুক্তরাজ্য বিএনপি’র আহ্বায়ক কমিটির সদস্য তপন সাংবাদিকতায় কৃতিত্বের পুরস্কার পেলেন জুনেদ ফারহান এমপি মমতাজ আলোকে অভিনন্দন জানালো ‘মুন্সিগঞ্জ জেলা প্রবাসী এসোসিয়েশন’ বেদে সম্প্রদায় নিয়ে প্যারিসে তথ্য-চলচ্চিত্র “ভাসমান জীবন” প্রদর্শনী ও বাংলা নববর্ষ উদযাপন ‘স্মৃতিতে স্মরণে প্রিয় জন্মভূমি’ শিরোনামে প্যারিসে আন্তর্জাতিক কবিতা সন্ধ্যা রাজপথের সাহসী মুখ মমতাজ আলো সংগ্রামী থেকে সফল ব্যবসায়ী মিয়া মাসুদের গল্প ফাতেমা খাতুনের অর্থায়নে ‘আমাদের কথা’র উদ্যোগে ঈদ উপহার বণ্টন ফ্রান্সে বাংলাদেশি বংশোদ্ভূত নাহিদুলের প্যানেল জয়ী

আরও একটি হত্যার অভিযোগ প্রদীপের বিরুদ্ধে

আমাদের কথা ডেস্ক
  • আপডেট : বৃহস্পতিবার, ২৭ আগস্ট, ২০২০

নিউজ ডেস্ক: ধরে নিয়ে যাওয়ার ৮ মাস পর হত্যার অভিযোগে টেকনাফ থানার সাবেক ওসি প্রদীপ কুমার দাশসহ ১২ জনের বিরুদ্ধে আদালতে আরও একটি ফৌজদারি দরখাস্ত করা হয়েছে।

আদালত তা আমলে নিয়ে আবদুল জলিলের মৃত্যুর ঘটনায় আর কোন মামলা হয়েছে কিনা, ময়নাতদন্ত হয়েছে কিনা- এ বিষয়ে বিস্তারিত প্রতিবেদন দাখিলের আদেশ দিয়েছেন। আগামী ১০ সেপ্টেম্বর পরবর্তী শুনানির দিন ধার্য্য করা হয়েছে।

বৃহস্পতিবার বেলা ৩টায় জ্যেষ্ঠ বিচারিক হাকিম (টেকনাফ-৩) মো. হেলাল উদ্দিন এর আদালত এ আদেশ দেন।

আবদুল জলিলের স্ত্রী ছেনুয়ারা বেগম বাদী হয়ে এই মামলা দায়ের করেন। এতে অভিযুক্তদের মধ্যে ওসি প্রদীপসহ ১২ জন পুলিশের সদস্য ইউনিয়ন পরিষদের দফাদার।

এজাহারে বলা হয়েছে, ২০১৯ সালের ৩ ডিসেম্বর আবদুল জলিলকে কক্সবাজার শহরের হাসপাতাল এলাকা থেকে ডিবি পুলিশের পরিদর্শক মানস বড়ুয়া আটক করে। এরপর টানা ৮ মাস ১০ লাখ টাকা চাঁদা দাবি করে টেকনাফ থানায় আটকে রাখা হয়। এর মধ্যে ৫ লাখ টাকা দেয়া হলেও ২০২০ সালে ৭ জুলাই বন্দুকযুদ্ধের নামে তাকে হত্যা করা হয়। আবদুল জলিল পেশায় সিএনজি চালক ছিলেন।

নিউজটি শেয়ার করুন

এই জাতীয় আরো খবর
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Maintained By Macrosys