বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬, ১১:২২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
বদলে যাওয়া হিমালয়: নেপালে আকস্মিক বন্যার শিক্ষা পরীমনির গাড়ি বিতর্ক: এক মাসরুরকে বাঁচাতে আরেক মাসরুরের নাম টিকা দেওয়ার পরও কেন হামের সংক্রমণ? প্যারিসে ‘ঢাকা ক্লাব ফ্রান্স’-এর যাত্রা ফ্রান্সে ‘ফ্রাঙ্কো বাংলা সামার ফেস্টে’ গাইবেন জেমস, রাহুল আনন্দসহ জনপ্রিয় শিল্পীরা ফ্রান্সে ‘শাহ্ গ্রুপ ও অফিওরা’-এর যৌথ আয়োজনে ২ আগস্ট মঞ্চ মাতাবেন ‘জেমস’ নীরব মহামারী হেপাটাইটিস কর্মসংস্থান তৈরির লক্ষ্যে SAF-এর সম্পূর্ণ বিনামূল্যের সুশি প্রশিক্ষণ কার্যক্রমের শুভ সূচনা ফ্রান্সসহ ইউরোপীয় দেশসমূহে দাবদাহ: কারণ, প্রভাব ও করণীয় ফ্রান্সে সংবর্ধিত হলেন যুক্তরাজ্য বিএনপি’র আহ্বায়ক কমিটির সদস্য তপন

আমিরাতে অফিস খুলছে ইসরাইলের পুলিশ

আমাদের কথা ডেস্ক
  • আপডেট : রবিবার, ২৬ সেপ্টেম্বর, ২০২১

নিউজ ডেস্ক: ইসরাইলের পুলিশ বিভাগ এবার আরব আমিরাতের দুবাইয়ে স্থায়ী কার্যালয় নির্মাণ করতে যাচ্ছে।

তেলআবিব বলছে, দেশ দুটির মধ্যে সম্পর্ক স্বাভাবিক হওয়ার পর অনেক ইসরাইলি অপরাধী গা ঢাকা দিতে আমিরাত পাড়ি জমিয়েছেন। তাদের ধরতেই ইসরাইলের পুলিশ দুবাইয়ে একটি স্থায়ী অফিস বানানোর সিদ্ধান্ত নিয়েছে। খবর দ্য টেলিগ্রাফ ও আরব নিউজের।

ইসরাইলি অপরাধীদের গ্রেফতারের জন্যই সেখানে স্থায়ী কার্যালয় বানাচ্ছে তেলআবিব। ২০২০ সালের সেপ্টেমারে দুই দেশের মধ্যে সম্পর্ক স্বাভাবিক করার পর থেকে বিভিন্ন ইস্যুতে পারস্পরিক সহযোগিতা বৃদ্ধি পেয়েছে।

এরই ধারাবাহিকতায় এ বছরের ১৩ জুলাই ইসরাইলে দূতাবাস উদ্বোধন করেছে সংযুক্ত আরব আমিরাত। তেলআবিবে ওই দূতাবাস উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ইসরাইলি প্রেসিডেন্ট আইজ্যাক হার্জগ।

তার এক মাস আগে আমিরাতে নিজেদের দূতাবাস চালু করেছিল ইসরাইল। তেলআবিব স্টক এক্সচেঞ্জ ভবনে আরব আমিরাতের নতুন দূতাবাস খোলা হয়েছে।

সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প প্রশাসনের তৈরি করা আব্রাহাম চুক্তির আলোকে গত বছর ইসরাইলের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করে সংযুক্ত আরব আমিরাত ও বাহরাইন। পরে মধ্যপ্রাচ্যের এই দুই দেশের পদাঙ্ক অনুসরণ আফ্রিকার মুসলিম দেশ মরক্কো ও সুদান।

নিউজটি শেয়ার করুন

এই জাতীয় আরো খবর
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Maintained By Macrosys